সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বেসামরিক বিমান কতৃপক্ষের উপ-পরিচালক ‘ঘুষ’ চান আম-লিচু-চাল

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুন, ৯:৪৭ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর
0 0
A A
বেসামরিক বিমান কতৃপক্ষের উপ-পরিচালক ‘ঘুষ’ চান আম-লিচু-চাল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের উপপরিচালক (ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন) রাশিদা সুলতানা কর্মক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করেন না। চলেন নিজের খেয়ালখুশিমতো। তিনি ফাইল আটকে ঘুষ নেন। এমনকি ‘ঘুষ’ হিসেবে আম, লিচু, চালও চান। রাশিদার বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতির তথ্য বেবিচকের তদন্তে উঠে এসেছে।

গত বছরের জুনে বেবিচকের তদন্ত কমিটি রাশিদার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়ে তাঁকে অন্যত্র বদলির সুপারিশ করে। কিন্তু তাঁকে কোথাও বদলি করা হয়নি। এ ক্ষেত্রে বেবিচকের এক শীর্ষ কর্মকর্তার হাত থাকার অভিযোগ রয়েছে। এরপর রাশিদা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে বেবিচক সূত্র জানায়।

সম্প্রতি রাশিদার বিরুদ্ধে নতুন করে পাঁচটি ‘গুরুতর’ অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে ১২ জুন তিন সদস্যের একটি কমিটি গঠন করে বেবিচক। এই তদন্ত কমিটির আহ্বায়ক বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’

বেবিচকের গত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিদা এখতিয়ার-বহির্ভূতভাবে দাপ্তরিক গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। বেবিচকের আদেশ অমান্য করে তিনি রাজধানীর কাওলা এলাকার সংস্থার দুটি বাসা একাই দখল করে রেখেছেন। রাশিদা সৈয়দপুর বিমানবন্দরের তৎকালীন ব্যবস্থাপক ও সহকারী পরিচালক (এটিএম) সুপ্লব কুমার ঘোষকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। তাঁকে শারীরিকভাবে আঘাতের হুমকি দিয়েছেন। তাঁকে চাপ দিয়ে আম, লিচু, চালসহ নানা কিছু চেয়ে নিয়েছেন।

সুপ্লব গত জানুয়ারিতে রাশিদার বিরুদ্ধে নতুন করে বেবিচক কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সূত্র জানায়। এটিসহ পাঁচটি অভিযোগে এখন রাশিদার বিরুদ্ধে তদন্ত চলছে। রাশিদার বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থাও প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, তিন বছর বার্ষিক গোপনীয় প্রতিবেদন যথাসময়ে জমা দেননি রাশিদা। এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দেননি। তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি একটি বিদেশি এয়ারলাইনসকে অবৈধ সুবিধা দিয়েছেন।

বিভিন্ন অভিযোগ বিষয়ে জানতে চাইলে রাশিদা দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, এগুলো অনেক পুরোনো অভিযোগ। তিনি এসব নিয়ে কোনো কথা বলবেন না। তিনি এ নিয়ে বেবিচকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

বেবিচকের গত বছরের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, রাশিদা বেশির ভাগ সময় কর্মক্ষেত্রে উপস্থিত থাকেন না। এর জন্য তিনি ছুটির আবেদনও করেন না। আবার যেদিন তিনি কর্মক্ষেত্রে আসেন, সেদিন বিলম্ব করেন। এ বিষয়ে তাঁকে মৌখিক ও লিখিতভাবে নোটিশ করা হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি। তবে তিনি মাঝেমধ্যে তাঁর উচ্চ রক্তচাপসহ অসুস্থর কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে বার্তা দেন।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কর্মক্ষেত্রে আসা নিয়ে এই খেয়ালখুশি ছাড়াও রাশিদা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। আপত্তিকর মন্তব্য করেন। এমনকি তিনি বিমানবন্দরে ভিভিআইপি নিরাপত্তার দায়িত্ব পালনকালে অন্য রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তিনি তাঁর আত্মীয়স্বজনকে দিয়ে নিজ সহকর্মীদের মুঠোফোনে হুমকি দেন। কেউ তাঁর কথামতো কাজ না করলে তাঁকে বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালান।

রাশিদার পেশাগত নানা অদক্ষতার বিষয়ও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাঁর পেশাগত যে ধরনের দক্ষতা থাকা দরকার, তা নেই। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে তিনি তা সঠিকভাবে করতে পারেন না।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাশিদা সোনা চোরাচালানকারীদের সহযোগিতা করেন। তিনি নিরাপত্তা পাসের ফাইল আটকে ঘুষ নেন। বিমানবন্দরে স্ক্যানিং মেশিন সরবরাহকারী একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপ দিয়ে তিনি মালয়েশিয়া যাওয়ার জন্য বিজনেস ক্লাসের উড়োজাহাজ টিকিট নিয়েছেন।

এসব বিষয়ে জানতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। কথা বলার অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।

সূত্র – প্রথমআলো

এ এস/

ShareTweet
Previous Post

২৭ জেলায় ঢুকে পড়েছে রাসেলস ভাইপার

Next Post

স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

Related Posts

bdnews bangla
প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

bdnews bangla
প্রধান খবর

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক
জাতীয়

আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০
ইউরোপ

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
জাতীয়

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

Next Post
স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে সমঝোতা

ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে সমঝোতা

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’

নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’

ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist