বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভুল রক্ত প্রয়োগে গর্ভের শিশুর মৃত্যু, ক্লিনিক সিলগালা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ১০:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
ভুল রক্ত প্রয়োগে গর্ভের শিশুর মৃত্যু, ক্লিনিক সিলগালা
Share on FacebookShare on Twitter

নাটোরের গুরুদাসপুরে একটি ক্লিনিকে সাথী খাতুন (১৮) নামের এক অন্তঃসত্ত্বার শরীরে ভুল রক্ত প্রয়োগে গর্ভে আট মাস ২১ দিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজারের ওই ক্লিনিকটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা।

ভুক্তভোগী সাথী উপজেলার সাবগাড়ী গ্রামের মো. সালামের মেয়ে ও খাইরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গত রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রক্তশূন্যতা দেখা দেওয়ায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারের নিউ আলপনা ক্লিনিকে অন্তঃসত্ত্বা সাথীকে ভর্তি করান তার স্বামী খায়রুল ইসলাম। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করে ‘এ পজেটিভ’ বলা হয়। তাৎক্ষণিক ‘এ পজেটিভ’ গ্রুপের এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং শরীরজুড়ে লাল চাকার মতো হয়ে যায়।

একপর্যায়ে বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্ত্রী সাথীকে গুরুদাসপুরের হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানতে পারেন স্ত্রীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের সন্তান মারা গেছে।

হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম সাগর বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই নারীকে আমাদের ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করে দেখা যায়, অন্তঃসত্ত্বা নারীর রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। অন্য ক্লিনিক থেকে ভুল রক্ত প্রয়োগ করায় সাথীর শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। একপর্যায়ে আমরা সোমবার রাত ৯টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভের মৃত শিশুটি বের করি। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে সাথীকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই নারীর স্বামী খায়রুল ইসলাম জানান, মৃত সন্তানকে নিয়ে তিনি সোমবার রাতেই থানায় হাজির হন। পুলিশের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেন। বর্তমানে শিশুটিকে মর্গে রেখে স্ত্রীকে নিয়ে হাসপাতালে রয়েছেন তিনি। এ ঘটনায় তিনি নিউ আলপনা ক্লিনিক কর্তৃপক্ষের বিচার দাবি করেন।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, ক্লিনিকটি সিলগালা করা হলেও কর্তৃপক্ষ পলাতক থাকায় অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তাছাড়া, গুরুদাসপুরের বেসরকারি ক্লিনিকগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিশুটির ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ড. ইউনূসকে জড়িয়ে ধরে কি বার্তা দিলেন বাইডেন

Next Post

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবে শহীদদের জীবনী থাকবে, লিপিবদ্ধ হবে ইতিহাস

Related Posts

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’
বাংলাদেশ

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বাংলাদেশ

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

bdnews bangla
বাংলাদেশ

কানাডার সড়কে প্রাণ গেলো বাংলাদেশি শিক্ষার্থীর

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
বাংলাদেশ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প
প্রধান খবর ২

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প

bdnews bangla
বাংলাদেশ

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Next Post
পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবে শহীদদের জীবনী থাকবে, লিপিবদ্ধ হবে ইতিহাস

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবে শহীদদের জীবনী থাকবে, লিপিবদ্ধ হবে ইতিহাস

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল

বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

অভিনেতা জাহের আলভী কারাগারে

অভিনেতা জাহের আলভী কারাগারে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist