বুধবার, ১৭ জুন, ২০২৬
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মঞ্চে ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় বিক্ষোভ, ডিসির পদত্যাগ দাবি

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ১:৪১ অপরাহ্ণ
বিভাগ - সর্বশেষ
0 0
A A
মঞ্চে ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় বিক্ষোভ, ডিসির পদত্যাগ দাবি
Share on FacebookShare on Twitter

যশোরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনাসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির জন্য বসার চেয়ার না রাখায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মূল্যায়ন না করায় অনুষ্ঠান বয়কট করে বিক্ষোভ করেন তারা।

এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। পরে সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে শিল্পকলায় আন্দোলনের বিভিন্ন ছবি প্রদর্শনের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আরও জানা গেছে, বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শুরু হলে জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি আজহারুল ইসলাম আমন্ত্রিত প্রধান অতিথি, বিএনপি ও জামায়াতের প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা মঞ্চে ওঠেন। তবে মঞ্চে বসার চেয়ার রাখা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধির। এতে ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় অনুষ্ঠান স্থলের পাশে জুলাই-আগস্ট শহীদের ছবি প্রদর্শনী থেকে সব ছবি খুলে নেন তারা। এরপর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিসিকে প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা বলেন, যে অনুষ্ঠান তারুণ্য নিয়ে; সেই অনুষ্ঠানে উপেক্ষিত তরুণরাই। এ জুলাই বিপ্লব এনেছে তরুণরা। এই তারুণ্যের অধিকাংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে আজ আমাদের সঙ্গে যে আচরণ করা হলো; সেটা অগ্রহণযোগ্য। অনুষ্ঠান মঞ্চে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা জায়গা পেয়েছে, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তারা উপেক্ষিত।

সংগঠনটির জেলার মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। আমাদের রক্তের ওপর দিয়ে এসব কর্মকর্তা বড় বড় চেয়ারে বসেছে। সেখানে আমাদের কেন অবমূল্যায়ন করা হলো? এ ডিসিকে আমাদের প্রশ্ন, আপনারা যে তারুণ্যের বাংলাদেশ গড়বেন; সেটা কি তারুণ্যকে বাদ দিয়ে? কাদের মতামত নিয়ে আগামীর বাংলাদেশ গড়বেন? যেহেতু আমাদের মূল্যায়ন করা হয়নি, তাই আমরা এ প্রোগ্রাম বয়কট করেছি। বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বয়কট আন্দোলন আপাতত স্থগিত করেছে।

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, আপনাদের সঙ্গে আমি একমত। আপনাদের ছাড়া আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেল। আপনারা ফের তারুণ্যের উৎসবের আয়োজন করেন, আমি প্রধান অতিথি হিসেবে আসব। একইসঙ্গে জেলা প্রশাসককে নির্দেশ দেন, সরকারের বিভিন্ন কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (টিসিবি পণ্য, ত্রাণ বিতরণ) বরাদ্দ বণ্টনেও তাদের সম্পৃক্ত করতে হবে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

Next Post

খাটের নিচে মিলল ৩৬ হাজার পিস ইয়াবা, নারী আটক

Related Posts

‘ভারত-বাংলাদেশ এক হওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির
প্রধান খবর ২

‘ভারত-বাংলাদেশ এক হওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
প্রধান খবর ২

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা শুরু
প্রধান খবর ২

আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা শুরু

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
আমেরিকা

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি
মধ্যপ্রাচ্য

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেলছেলেকে বুকে জড়িয়ে আছেন মা
এশিয়া

পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেলছেলেকে বুকে জড়িয়ে আছেন মা

Next Post
খাটের নিচে মিলল ৩৬ হাজার পিস ইয়াবা, নারী আটক

খাটের নিচে মিলল ৩৬ হাজার পিস ইয়াবা, নারী আটক

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘স্বৈরতন্ত্র ও ম্যাচ ফিক্সিং’, ‘হ্যান্ড অব গড’, ‘পেনাল্টি’: বিশ্বকাপে আর্জেন্টিনার তিন শিরোপা

‘স্বৈরতন্ত্র ও ম্যাচ ফিক্সিং’, ‘হ্যান্ড অব গড’, ‘পেনাল্টি’: বিশ্বকাপে আর্জেন্টিনার তিন শিরোপা

শুনে শুনেই কোরআন মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা

শুনে শুনেই কোরআন মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা

বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist