নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আফরিন জাহান মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।
আহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর সঙ্গে আহত দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তারা গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণী নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ইউ/














Discussion about this post