ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।
এ ঘটনার পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো আক্রান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।
জরুরি উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ঘটনাস্থল বা আশপাশের এলাকায় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: আলজাজিরা
এস আই/














Discussion about this post