রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মমতার ‘ডান হাত’ থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ৯ মে, ৩:৫৫ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
মমতার ‘ডান হাত’ থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু

মমতার ‘ডান হাত’ থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দুমমতার ‘ডান হাত’ থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু

Share on FacebookShare on Twitter

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই।

শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পরে, সন্ধ্যায় তিনি কলকাতায় রাজ্যপাল আরএন রভির হাতে সরকার গড়তে চেয়ে আনুষ্ঠানিক চিঠিটি তুলে দিয়েছেন। সঙ্গে ছিলেন দলের রাজ্যের শীর্ষ নেতারা।

শুভেন্দু বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কিন্তু ঘটনাচক্রে কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আসন থেকে তিনবার ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

মমতা ব্যানার্জীর একসময়ের সতীর্থ বা রাজনৈতিক সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার কাছেই পর পর দুটো বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন মমতা- প্রথমবার ২০২১ সালে নন্দীগ্রামে, আবার এ বছর তার ঘরের মাঠ বলে পরিচিত ভবানীপুর আসনে।

তাই শুভেন্দু অধিকারীকে ‘জায়ান্ট কিলার’ও বলা হচ্ছে ভারতের অনেক গণমাধ্যমে, যিনি মুখ্যমন্ত্রীকে দুবার পরাজিত করেছেন।

সোমবারের ভোট গণনায় বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে, যার ফলে ব্যানার্জীর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং এই হিন্দু জাতীয়তাবাদী দলটি রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসে।

শুক্রবার বিজেপি জানিয়েছে যে অধিকারীই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এবং শনিবার তিনি শপথ গ্রহণ করবেন।

সম্ভবত শুভেন্দুর এই রাজনৈতিক সাফল্যের জন্যই তার নাম ছাড়া অন্য কারও নাম শুক্রবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে আলোচিতই হয় নি।

ওই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছেন উপস্থিত সকলে।

বিজেপির রাজনৈতিক পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম ও কর্মস্থল যে রাজ্যে, সেই পশ্চিমবঙ্গে সরকার গঠন করার স্বপ্ন ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের।

বিজেপি ২০২১ সালেই পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য কোমর বেঁধে নেমেছিল। তবে সে বছরের নির্বাচনে তারা মাত্র ৭৭টি আসনে জয়ী হতে পেরেছিল। পরে আবার তাদের দলের কয়েকজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন।

তার কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে বছরের নির্বাচনেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক অবস্থানের কারণে দলের কর্মীদের কাছে হিরো হয়ে উঠেছিলেন।

পরবর্তী পাঁচ বছরে তার সেই আক্রমণের ধার যেমন জোরালো হয়েছে, তেমনই হিন্দু ভোট মেরুকরণের জন্য তার কথায় বারবার উঠে এসেছে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের কথা।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের প্রচারের মূল স্লোগানেও ছিল ‘পাল্টানো দরকার’ ইত্যাদি শব্দ, যা দিয়ে আসলে সরকার বদলেরই ডাক দিয়েছিল দলটি।

‘পরিবর্তন’ শব্দটার সঙ্গে অবশ্য শুভেন্দু অধিকারীর যোগ আজকের নয়। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের ইতি টেনে রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকার, সেই পরিবর্তনেও শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বামফ্রন্ট সরকারের পতনের সিঁড়ি তৈরি হয়েছিল যে দুটি ঘটনার মাধ্যমে, তারই অন্যতম ছিল নন্দীগ্রামে রাসায়নিক শিল্প তালুক গড়ার বিরুদ্ধে ব্যাপক কৃষক বিক্ষোভ। ওই কৃষক বিক্ষোভ গড়ে তোলার পেছনে শুভেন্দুর তৃণমূল স্তরে সাংগঠনিক কৃতিত্ব ছিল বলে অনেকে মনে করেন।

তখন অবশ্য তিনি এখনকার মতো নন্দীগ্রামের বিধায়ক ছিলেন না। সেই সময়ে তিনি ছিলেন পাশের এলাকা কাঁথি দক্ষিণ আসনের বিধায়ক।

তিনি অবশ্য নন্দীগ্রাম কৃষক আন্দোলনের ‘মুখ’ ছিলেন না তখন, সেটা ছিলেন তার নেত্রী, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যাকে হটিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি

বঙ্গোপসাগরের তীরের জেলা পূর্ব মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারী। তার বাড়ি, জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘার কাছে, কাঁথি শহরে। তার পরিবার আদ্যন্ত রাজনৈতিক – কংগ্রেস ঘরানায় বড়ো হয়েছেন তিনি।

তার বাবা শিশির অধিকারী মেদিনীপুর জেলা দুই ভাগে বিভক্ত হওয়ার অনেক আগে থেকেই সেখানকার অতি পরিচিত কংগ্রেস নেতা ছিলেন।

তৃণমূল কংগ্রেস গড়ে ওঠার আগে যে দুজনকে মেদিনীপুরের কংগ্রেস নেতা বলে রাজনৈতিক মহল জানত, তাদেরই একজন ছিলেন শিশির অধিকারী। পোশাকেও একেবারে ছিলেন আগেকার কংগ্রেস নেতাদের মতোই ধুতি-পাঞ্জাবী পরতেন। এখনও তাকে সেই পোশাকেই দেখা যায়।

তবে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন মমতা ব্যানার্জী আলাদা দল করার পরেই।

তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন শিশির অধিকারী। বাবার পথ ধরেই শুভেন্দু অধিকারীও একসময়ে কংগ্রেসেই ছিলেন। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে এরপর তার নিজের শহর কাঁথি পৌরসভার কংগ্রেসের ওয়ার্ড কাউন্সিলারও ছিলেন তিনি।

নন্দীগ্রাম আন্দোলনের সংগঠক

বাবা শিশির অধিকারীর সঙ্গেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন শুভেন্দু। ২০০৬ সালে তিনি কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবেও নির্বাচিত হন। কাঁথি পৌরসভার চেয়ারম্যানের পদও সামলেছেন।

২০০৬ সালের মাঝামাঝি সময় থেকেই শুভেন্দুর বিধানসভা এলকার সংলগ্ন নন্দীগ্রামে রাসায়নিক শিল্প হাব গড়ার পরিকল্পনা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। জমি অধিগ্রহনের বিরুদ্ধে সেখানকার কৃষকরা আন্দোলন শুরু করেন।

তৃণমূল স্তরে সেই আন্দোলন সংগঠিত করেছিলেন শুভেন্দুই, যদিও দলনেত্রী হিসাবে মমতা ছিলেন আন্দোলনের কাণ্ডারী।

তখন থেকেই শুভেন্দু হয়ে ওঠেন মমতা ব্যানার্জীর দলের সংগঠন গড়ে তোলার অন্যতম রূপকার।

কয়েক বছর পরে, ২০০৯ সালে লোকসভা নির্বাচনে সেই সময়ের সিপিআইএমের হেভিওয়েট নেতা লক্ষ্মণ শেঠকে হারিয়ে সংসদ সদস্য হন শুভেন্দু। তার বাবা, শিশির অধিকারীও সেবছর এমপি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন।

পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলে সাংগঠনিক গুরুত্ব বেড়েই চলেছিল শুভেন্দুর। তাকে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় ‘জঙ্গলমহল’এলাকার দায়িত্ব দেওয়া হয়, যে এলাকায় তখন মাওবাদীদের প্রবল প্রতিপত্তি।

প্রায় সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার পরে যে বছর বামফ্রন্ট সরকারকে হটিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা দখল করল, সেই ২০১১-র নির্বাচনে অবশ্য প্রার্থী হন নি শুভেন্দু। তিনি তখনও এমপি।

বিধানসভায় শুভেন্দু ফিরে আসেন ২০১৬ সালে। জয় লাভ করার পর মুখ্যমন্ত্রী হিসাবে মমতার দ্বিতীয় দফায় পরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

ততদিনে দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন শুভেন্দু। তাকে দলের যুব সংগঠনের নেতা করেছিলেন মমতা। কিন্তু একই সময়ে তিনি তার ভাইয়ের ছেলে অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে ‘যুব’ নামের একটি সংগঠন গড়ে দেন।

একটি দলেরই দুটি যুব সংগঠন গড়ে তিনি তখন বার্তা দিয়েছিলেন যে, অভিষেক ব্যানার্জীকেই তিনি রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন। ‘যুব’ নামের সেই সংগঠনের সূচনা এবং অভিষেক ব্যানার্জীকে প্রতিষ্ঠা করার জনসভাটি হয়েছিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানেই।

ঘটনাচক্রে, শনিবার ওই ব্রিগেড প্যারেড ময়দানেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই সময় থেকেই তার সঙ্গে মমতার দূরত্ব বাড়তে শুরু করে।

অবশেষে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর থেকে ক্রমাগত তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন তিনি, অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধেও কথা বলতে দেখা গিয়েছে তাকে।

বিজেপিতে যোগ

গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরপরই ২০২১ সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়ান তিনি। পরাজিতও করেন। নির্বাচনী ফল মানতে চাননি মমতা, বিষয়টা শেষপর্যন্ত আদালত অবধি গড়ায়।

তবে ২০২১ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলেও বিরোধী দলনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি।

বিধানসভা এবং রাজপথ— দুই জায়গাতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে শুভেন্দুকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক ইস্যু- বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে যেমন অতি আক্রমণাত্মক থেকেছেন তিনি, তেমনই বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতেও তিনি অতি-সরব হয়েছেন।

তার উত্থান পশ্চিমবঙ্গে এক উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে – এমন একটি রাজ্য যেখানে বিজেপি একসময় প্রান্তিক শক্তি ছিল। কিন্তু উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্যের কারণে বারবার বিতর্কের ছায়ায় অধিকারীর উত্থানও ঢাকা পড়েছে।

২০২১ সালে, একটি বক্তৃতার জন্য নির্বাচন কমিশন তাকে নোটিশ জারি করে, যেখানে তিনি কথিতভাবে তার প্রতিপক্ষকে ‘বেগম’ বলে উল্লেখ করেছিলেন এবং তাকে ভোট দেওয়ার অর্থ একটি ‘মিনি-পাকিস্তান’-কে ভোট দেওয়া বলে মন্তব্য করেছিলেন।

গত বছর শুভেন্দু এই ঘোষণা দিয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিলেন যে , ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে দলটি মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে শারীরিকভাবে বের করে দেবে।

এই মন্তব্যের জেরে টিএমসি বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ তোলে এবং এর ফলে বিধানসভায় বিশেষাধিকার প্রস্তাব আনা হয় ও তাকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়।

টিএমসি পরিচালিত একটি চিকিৎসা শিবিরে বিতরণ করা ওষুধ ‘জন্ম নিয়ন্ত্রণ’ ঘটাতে পারে এবং বাংলায় হিন্দু জনসংখ্যা কমিয়ে দিতে পারে—এমন মন্তব্য করেও শুভেন্দু সমালোচনার মুখে পড়েছেন । তার এই মন্তব্যকে বিরোধীরা উস্কানিমূলক ও ষড়যন্ত্রমূলক বলে ব্যাপকভাবে নিন্দা করেছেন।

এখন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই এই পরিবর্তনটি ঘটেছে নতুন করে শুরু হওয়া সহিংসতার মধ্যে।

বুধবার শুভেন্দুর এক ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়, যাকে বিজেপি নেতারা একটি পরিকল্পিত হামলা বলে বর্ণনা করেছেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা রথের বাড়ির কাছে গুলি চালায়, যা রাজ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

২০১৬ সালে নারদা নামের একটি সংবাদ পোর্টালের একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে শুভেন্দু বিতর্কে জড়িয়ে পড়েন , যেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে একজন বিনিয়োগকারী সেজে আসা ভুয়া ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা নিতে দেখা যায়।

ওই তালিকায় ছিলেন সেই সময়ের তৃণমূল কংগ্রেসে দু নম্বর নেতা বলে পরিচিত মুকুলা রায়, মন্ত্রী মদন মিত্র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুভেন্দুর ফুটেজও দেখা যায় ওই স্টিং অপারেশনে।

সেই বছর রাজ্য নির্বাচনের আগে প্রকাশিত ভিডিওতে শুভেন্দুকে তার অফিসে টাকা নিতে দেখা যায় বলে মনে হয়েছিল, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ফুটেজটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। কিন্তু শুভেন্দুকেই কখনো গ্রেফতার করা হয় নি। ২০২১ সালের রাজ্য নির্বাচনের কয়েক মাস আগে ২০২০ সালে তিনি নাটকীয়ভাবে বিজেপিতে যোগ দেন।

তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

সমগ্র কর্মজীবন জুড়ে শুভেন্দু অধিকারী এমন একজন নেতার ভাবমূর্তি গড়ে তুলেছেন, যিনি তার আক্রমণাত্মক প্রচারশৈলীর জন্য সমর্থকদের কাছে প্রশংসিত, কিন্তু বিরোধীদের দ্বারা একজন রাজনৈতিক উস্কানিদাতা হিসেবে সমালোচিত, যিনি রাজ্যে বিভাজন আরও গভীর করতে সাহায্য করেছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে, তাকে এখন একজন তেজস্বী রাজনীতিবিদ থেকে প্রশাসকে রূপান্তরিত হওয়ার চাপের মুখোমুখি হতে হবে, যার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা, কর্মসংস্থান নিশ্চিত করা এবং এমন একটি রাজ্য শাসন করা যেখানে রাজনৈতিক মেরুকরণ অত্যন্ত গভীর।

তথ্যসূত্রঃ যুগান্তর

এম এইচ/ 

ShareTweet
Previous Post

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

Next Post

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

Related Posts

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি
এশিয়া

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান
এশিয়া

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন
এশিয়া

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক
এশিয়া

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৬
এশিয়া

ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৬

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর
এশিয়া

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর

Next Post
লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist