বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মরুভূমির বালুর নিচে ৫০০ বছরের পুরোনো ধনভান্ডারের জাহাজ!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
সোমবার, ৩ নভেম্বর, ৩:৫৬ অপরাহ্ণ
বিভাগ - আফ্রিকা
0 0
A A
মরুভূমির বালুর নিচে ৫০০ বছরের পুরোনো ধনভান্ডারের জাহাজ!
Share on FacebookShare on Twitter

আফ্রিকার দক্ষিণে নামিব মরুভূমি—পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গাগুলোর একটি। সেখানেই খননকারীরা হঠাৎ খুঁজে পেলেন এক অবিশ্বাস্য ধনভান্ডার!

২০০৮ সালে নামিবিয়ার স্পেরগেবিট অঞ্চলে হীরার খনি খুঁড়তে গিয়ে তাঁরা দেখতে পান কাঠ আর ধাতুর টুকরা। পরে জানা যায়, এটা আসলে এক পর্তুগিজ বাণিজ্য জাহাজ—নাম ‘বম জেসাস’। সেই ১৫৩৩ সালে ভারতে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল জাহাজটি। এরপর প্রায় ৫০০ বছর বালুর নিচে চাপা ছিল।

জাহাজটি ছিল পর্তুগালের ‘এজ অব ডিসকভারি’ সময়ের অংশ—যখন ইউরোপের নাবিকেরা নতুন দেশ ও বাণিজ্যপথ খুঁজে বের করতেন। ইতিহাসবিদেরা বলেন, বম জেসাস নামিবিয়ার ভয়ংকর স্কেলিটন কোস্টে আটকে পড়েছিল, যে এলাকা কুয়াশা, ঢেউ আর বালুঝড়ের জন্য কুখ্যাত।

খনন শেষ হলে প্রত্নতত্ত্ববিদেরা পান দুই হাজারের বেশি স্বর্ণমুদ্রা, হাতির দাঁত, তামার পাত, অস্ত্র ও নেভিগেশনের যন্ত্রপাতি—সবই প্রায় অক্ষত অবস্থায়! মরুভূমির শুকনা আবহাওয়া আর বালুর স্তর জাহাজটিকে যেন এক প্রাকৃতিক বাক্সে বন্দী করে রেখেছিল। ধারণা করা হয়, জাহাজটির কিছু পণ্যে অর্থায়ন করেছিল ইউরোপের বিখ্যাত ব্যাংকার পরিবার ফুগাররা।

দক্ষিণ আফ্রিকার প্রত্নতত্ত্ববিদ ডিটার নোলি এ খননকাজের নেতৃত্ব দেন। তাঁর দল দেখতে পায়, শত শত বছর ধরে বাতাসে বালু সরে গিয়ে জাহাজটি এখন সমুদ্র থেকে অনেক ভেতরে চলে এসেছে। এমনকি সেটিতে থাকা কাঠ, দড়ি, কাপড়—যেগুলো সাধারণত নষ্ট হয়ে যায়—সবই প্রায় অক্ষত ছিল।

গবেষকেরা বলেন, এ আবিষ্কার আফ্রিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক খোঁজ। কারণ, এত বছরের পুরোনো কোনো জাহাজ এভাবে প্রায় অক্ষত অবস্থায় আগে আর কোথাও পাওয়া যায়নি। অনেক মুদ্রা ও পণ্যে দেখা গেছে পর্তুগালের রাজা তৃতীয় জোয়াওর সিলমোহর।

আরও আশ্চর্যের বিষয় হলো, এ ধনরাশির মালিকানা নিয়ে কোনো দেশের মধ্যে ঝামেলা হয়নি। ইউনেসকোর নিয়ম অনুযায়ী, নামিবিয়া জাহাজটির সম্পূর্ণ মালিকানা পেয়েছে। পর্তুগাল অবশ্য দাবিও করেনি। ইতিহাসবিদেরা একে একটি ন্যায়সংগত ও শান্তিপূর্ণ ঐতিহ্য সংরক্ষণের উদাহরণ হিসেবে দৃষ্টান্তমূলক বলেছেন।

নামিবিয়া সরকার এখন ওরাঞ্জেমুন্ড শহরে একটি সমুদ্র জাদুঘর তৈরির পরিকল্পনা করছে, যাতে এসব স্বর্ণমুদ্রা, অস্ত্র আর নেভিগেশনের যন্ত্রগুলো সবাই দেখতে পারে।

বম জেসাসের গল্প যেন ইতিহাসের এক অদ্ভুত সংযোগরেখা—পর্তুগাল থেকে বিস্তীর্ণ আফ্রিকা আর আফ্রিকা থেকে সুদূর ভারত। প্রমাণ দিচ্ছে, ৫০০ বছর আগেই পৃথিবীর দেশগুলো একে অপরের সঙ্গে বাণিজ্যে যুক্ত ছিল। আর দারুণ ইতিহাস এত দিন নিস্তব্ধ মরুভূমির বালুর নিচে ঘুমিয়ে ছিল।

তথ্যসূত্র: ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ

এস এইচ/

ShareTweet
Previous Post

নয়নের মানহানি, এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

Next Post

এবার চীন থেকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ

Related Posts

দক্ষিণ সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত
আফ্রিকা

দক্ষিণ সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির
আফ্রিকা

ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ১২
আফ্রিকা

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ১২

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা
আফ্রিকা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬
আফ্রিকা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬

জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু
আফ্রিকা

জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু

Next Post
এবার চীন থেকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ

এবার চীন থেকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist