বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। আবেদনের পর ভিসা হাতে পেতেও লেগে যায় অনেক দিন। এবার এই ভোগান্তি কমাতে পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ফলে মাত্র ১ দিনেই পাওয়া যাবে ভারত ভ্রমণের ভিসা।
তবে, এ সুবিধা শুধু তারাই পাবেন যারা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষেরা চিকিৎসা নিতে ভারতে যায়। তাই যাতে কম সময়ে বাংলাদেশিরা মেডিক্যাল ভিসা’পায় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
১ দিনে ভিসা পেতে কিছু শর্ত মেনে আবেদন করতে হবে। তাহলেই আবেদনের একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিক্যাল ভিসা। এর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।
যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস- এ বাংলাদেশিরা যে আবেদন করবেন, তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ঐ ভিসা দেওয়া হবে।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরো মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।














Discussion about this post