মালয়েশিয়ার পাহাং রাজ্যের তেমেরলোহ এলাকায় সাপ নিয়ন্ত্রণের একটি প্রদর্শনী চলাকালীন বিষধর কিং কোবরার কামড়ে এক সিভিল ডিফেন্স কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩৯ বছর বয়সী ওই কর্মকর্তার নাম সার্জেন্ট মুহাম্মাদ মুয়াজাম শাহ কামারদিন। গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে সাপের কামড় খাওয়ার পর আজ রবিবার (২৩ আগস্ট) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, গতকাল সকাল ১০টা ৫০ মিনিটের দিকে দেওয়ান তামান তেমেরলোহ জায়া এলাকার একটি কমিউনিটি হলে সরকারি স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে সাপ ধরার কৌশল দেখাচ্ছিলেন মুয়াজাম। এ সময় হঠাৎ একটি কিং কোবরা তার ডান হাতের মধ্যমায় ছোবল মারে। পাহাং সিভিল ডিফেন্স ফোর্সের পরিচালক কর্নেল চে আদম এ রহমান জানান, সাপের কামড় খাওয়ার পর মুয়াজাম হাত ধোয়ার জন্য হলরুম থেকে বেরিয়ে যান এবং বাইরে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়েন।
অচেতন অবস্থায় তাকে দ্রুত সুলতান হাজি আহমেদ শাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক রোগীদের জন্য নির্ধারিত ‘রেড জোনে’ রেখে তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সূত্র: মালয় মেইল
এস আই/














Discussion about this post