রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মালয়েশিয়া রেমিট্যান্সে রিজার্ভের পালে হাওয়া

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৪ অক্টোবর, ৯:২৬ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রবাস অর্থনীতি, প্রবাস বিশেষ
0 0
A A
bdnews bangla

মালয়েশিয়া রেমিট্যান্সে রিজার্ভের পালে হাওয়া

Share on FacebookShare on Twitter

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সুফলদায়ক এক গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে কাজের পরিবেশ যেমন ভালো, তেমনি কর্মীরা আয়ও করতে পারেন ভালো। ২০২২ সালের ৮ই আগষ্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মাত্র ২২ মাসে বাংলাদেশ থেকে পৌনে ৫ লাখ কর্মী নিয়েছে দেশটি। আর এ সময়ে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন এই কর্মীরা। যার ফলে বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স যোগানদাতা হিসেবে ৮ম থেকে ৪র্থ স্থানে উঠে এসেছে মালয়েশিয়া। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, মালয়েশিয়া থেকে প্রবাসী আয় প্রাপ্তি আরও বাড়ানো সম্ভব, যদি দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করে এজেন্সি বাড়ানোর মাধ্যমে নির্ঝঞ্জাটভাবে আরও কর্মী রপ্তানি করা যায়।

জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় ২০২২ সালের ৮ই আগষ্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মাত্র ২২ মাসে পৌনে ৫ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গমন করেছেন। বিশাল এই অভিবাসন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক ও স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে হওয়ায় কোন কর্মী মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হননি। তারা যথাযথ নিয়মে নিয়োগকারী কোম্পানিতে কাজ পেয়েছেন। এসব শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা পাচ্ছেন এবং সেটা রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছেন। ওই ২২ মাসে যাওয়া শ্রমিকরা ন্যূনতম ১৫শ’ রিঙ্গিত মূল বেতন এবং ওভারটাইমসহ মাসে বাংলাদেশী টাকায় প্রায় ৫০ হাজার টাকা বেতন- ভাতা পাচ্ছেন। এই হিসেবে তারা মাসে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা এবং বছরে প্রায় তিন হাজার কোটি টাকা দেশে পাঠাচ্ছেন।

তাদের মতে, যদি আরও ৫০০ এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারতো তাহলে কোন বিতর্কই থাকতোনা। অবশ্য ১১শ’ সহযোগি এজেন্সি এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত ছিল।

পুরানা পল্টনের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম জানান, মালয়েশিয়া যাওয়া শ্রমিকরা সেখানকার কাজের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কর্মীদের সবাই ভালো আছেন। মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট বিভাগও কর্মীদের চুক্তি মোতাবেক সব ধরনের অধিকার ও কল্যাণ আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করেছেন। ওই ২২ মাসে বড় সংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় কাজে যোগদানের পর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধুমাত্র ২০২৪ সালের আগষ্ট মাসে মালয়েশিয়া থেকে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ২৫১ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার।

রবিউল ইসলাম আরও জানান, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ৩৫৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। নিয়োগকারী কোম্পানি সকল অভিবাসন ব্যয় বহন করেছে। বর্তমান ধাপে মালয়েশিয়ায় গমনকারী পৌনে পাঁচ লাখ কর্মী ও পরিবার-পরিজন মিলে অন্তত ২৫ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে।

জানা যায়, মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত ১০১টি এজেন্সিসহ সহযোগী এজেন্সি এবং নিয়োগকারীর পাওয়ার অব অ্যাটর্নীর মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত প্রায় ১১০০ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বর্তমান ধাপের কর্মী প্রেরণে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

একজন রিক্রুটিং এজেন্সি মালিক বলেন, কর্মী প্রেরণকারী এজেন্সির বিরুদ্ধে দেশের অভ্যন্তরে দুদক বা আইন প্রয়োগকারী সংস্থার দফায় দফায় তদন্ত অথবা গণমাধ্যমে অপপ্রচারের ফলে নিয়োগকারী দেশে বিরূপ প্রভাব পড়ে। এর ফলে ওই দেশে কর্মীদের অভিবাসন প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।

সরকারের এ্যালোকেশন অব বিজনেস মোতাবেক জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন তদন্তে যারা ভালো ব্যবাসায়ী তাদেরকে সহযোগিতা করা উচিত। এছাড়া তদন্ত কার্যক্রম বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করা উচিত। বিদ্যমান আইনের আওতায় তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে এই সেক্টরে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা দূর হবে এবং দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশী কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশা করা যায়।

সম্প্রতি এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয় সব সময় আন্তরিক। আমরা ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

গেল সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ নিলো ৩৪ জনের

Next Post

দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেসব প্রস্তাব দেবে বিএনপি

Related Posts

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা
প্রধান খবর

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি
নির্বাচিত খবর

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি

bdnews bangla
জাতীয়

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

bdnews bangla
আইন-বিচার

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন মঞ্জুর

bdnews bangla
দেশজুড়ে

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
নির্বাচিত খবর

ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

Next Post
bdnewes bangla

দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেসব প্রস্তাব দেবে বিএনপি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাকায় ৭০ হাফেজকে সংবর্ধনা

ঢাকায় ৭০ হাফেজকে সংবর্ধনা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist