ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নরেন্দ্র মোদিও ফিরতি বার্তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা।
আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা যেন সবসময় সুস্বাস্থ্য ও অটুট মনোবলের সঙ্গে অব্যাহত থাকে।
তিনি বার্তায় নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
এদিকে, জন্মদিনে শুভেচ্ছা জানানোর পর নরেন্দ্র মোদিও ফিরতি বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এস আই/














Discussion about this post