সোমবার, ১৫ জুন, ২০২৬
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মোসাদের তৎপরতা রুখতে ইরানের পাশে চীন

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১ ফেব্রুয়ারি, ১:৫৫ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
মোসাদের তৎপরতা রুখতে ইরানের পাশে চীন

মোসাদের তৎপরতা রুখতে ইরানের পাশে চীন

Share on FacebookShare on Twitter

ইরানে ইসরায়েলের গোয়েন্দা অনুপ্রবেশ রোধ এবং বর্তমানে মোসাদের যেসব এজেন্ট সক্রিয় রয়েছে তাদের শনাক্ত করতে ও ধরতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করেছে চীন।

২০২৫ সালের জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকারি ডেটাবেস এবং সফটওয়্যারে যে সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট ডেটা অন্তর্ভুক্ত ছিল, তাতে ইসরাইলি এজেন্টরা কীভাবে ঢুকতে পেরেছে, তা তদন্ত করতে চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। এই সহযোগিতার লক্ষ্য হলো, মোসাদ যে প্রযুক্তিগত ফাঁকগুলো কাজে লাগিয়ে ইরানের স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছিল, সেসব ফাঁকফোকর বন্ধ করা।

মার্কিন এবং পশ্চিমা জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে এর বিকল্প হিসেবে বেইডু নামে পরিচিত চীনা নেভিগেশন সিস্টেমে নিজেদের জিপিএস সিস্টেমকে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান। এই পদক্ষেপের লক্ষ্য হলো, পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা হ্রাস করা। কারণ পশ্চিমা প্রযুক্তি সবসময়ই হ্যাকিং বা ব্যাঘাতের ঝুঁকিতে থাকে। এর আগে ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে সামরিক সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং ২০২৫ সালের ইসরাইলি হামলার পর কঠিন জ্বালানি উপাদান এবং নির্দেশিকা ব্যবস্থা সরবরাহে সহায়তার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিও করেছে বেইজিং।

মার্কিন ও ইসরাইল হামলার সময় ২০২৫ সালের জুনে ইরানের প্রতিরোধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল। ইরানের এই নিরাপত্তা ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসেবে দেশটির প্রতিরক্ষাসহ স্পর্শকাতর নিরাপত্তাব্যবস্থায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের ভূমিকাকে চিহ্নিত কেরেছে।

এছাড়া, ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে সমর্থন দিচ্ছে চীন। ইরানে চীনা নজরদারি উপগ্রহ সরবরাহের মাধ্যমে ইসরাইলি গোয়েন্দা অনুপ্রবেশ রোধ করার জন্য ইরানের সক্ষমতা বাড়াতে কাজ করছে বেইজিং। ইরান তার দূরবর্তী পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে চ্যাং গুয়াংয়ের মতো শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তি চেয়েছে, যাতে এর মাধ্যমে তারা ইসরাইলের গতিবিধি আরো সঠিকভাবে নজর রাখতে (ট্র্যাক) পারে।

ইরানে মার্কিন এবং ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে চীনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট। আর তা হচ্ছে, দুই দেশের মধ্যে ২৫ বছরের ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তির আলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখবে চীন। কারণ তেহরানের স্থিতিশীলতাকে চীন তার একটি কৌশলগত স্বার্থ হিসেবে বিবেচনা করে। এই প্রেক্ষাপটেই ইসরাইল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান গোয়েন্দা ও সামরিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। তারা এই অঞ্চলে জ্বালানি ও বাণিজ্য রুট ব্যাহত না করার জন্য ধারাবাহিকভাবে সংযমের আহ্বান জানিয়ে আসছে ইসরাইলসহ সব দেশের প্রতি।

ইরানে চীনা গোয়েন্দা, সামরিক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি দেশটিতে মোসাদের অনুপ্রবেশ মোকাবিলা এবং বর্তমান শাসনব্যবস্থার স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কয়েকটি চীনা কৌশলের কথা বলা হয়েছে। এই কৌশলগুলোর মধ্যে আছে সাইবার নিরাপত্তা এবং ‘সফটওয়্যার অস্ত্র’ বিচ্ছিন্ন করা, যার মাধ্যমে চীন ইরানে পশ্চিমা প্রযুক্তিগুলো নিজেদের তৈরি বিকল্প প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করবে।

২০২৬ সালের জানুয়ারিতে চীন ইরানে মোসাদ এবং আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তৎপরতা ব্যর্থ করার লক্ষ্যে একটি কৌশল বাস্তবায়ন শুরু করে। এ জন্য তারা ইরানকে আমেরিকান এবং ইসরাইলি কোম্পানিগুলোর সফটওয়্যার ব্যবহার বন্ধ এবং সুরক্ষিত চীনা সিস্টেম দিয়ে এগুলো প্রতিস্থাপন করতে বলে। কারণ তাদের এই সিস্টেমে অনুপ্রবেশ করা কঠিন।

চীন ইরানের ডিজিটাল সার্বভৌমত্বকে সমর্থন করার জন্যও কাজ করছে। ১৫তম চীনা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০২৬-২০৩০) ইরানের সাইবারস্পেসকে ইসরাইলি এবং আমেরিকান আক্রমণ ও নাশকতা থেকে রক্ষার জন্য সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা পুনর্নির্মাণেও কাজ করছে চীন। সেই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করেছিল ইসরাইল।

ইরানের অস্ত্রাগার পুনর্নির্মাণ এবং সেনাবাহিনীর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য স্পর্শকাতর উপাদান সরবরাহে সহায়তা করছে চীন। বিশেষ করে, তেহরানে সোডিয়াম পারক্লোরেটের মতো কঠিন রকেট জ্বালানি রাসায়নিক, নির্ভুল নির্দেশিকা ব্যবস্থা এবং মাইক্রোপ্রসেসর সরবরাহ করেছে তারা। ফলে ইসরাইলি গোয়েন্দাদের জন্য ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রযুক্তিগতভাবে নিষ্ক্রিয় করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে।

ইরানের বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা শক্তিশালী করার জন্যও কাজ করছে চীন। অ্যান্টি-স্টিলথ সিস্টেমের সাহায্যে ইরান তার ভূখণ্ডে ওয়াইএলসি-৮বি এবং জেওয়াই-২৭এ-এর মতো উন্নত চীনা রাডার ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। এগুলো একই চীনা রাডার সিস্টেম, যা ইসরাইলি স্টিলথ বিমান বা এফ-৩৫ যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম।

মোসাদের আগে রাডার সিস্টেমে ইরানের এই দুর্বলতা কাজে লাগিয়ে দেশটির অনেক গভীরে অভিযান চালাতে সক্ষম হয়েছিল। চীন ইরানের এই দুর্বলতা দূর করতে এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইসরাইলের সামরিক সক্ষমতার সঙ্গে ব্যবধান কমাতে কাজ করছে। তারা মধ্যপ্রাচ্যে ‘শক্তির ভারসাম্য’ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে, যা ইসরাইলকে ইরানের আকাশসীমার ওপর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব অর্জন করা থেকে বিরত রাখবে।

চীন ‘সাংহাই সহযোগিতা সংস্থা’র (এসসিও) মধ্যে গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইরানকে সহায়তা প্রদানে একটি সুগঠিত পরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে আছে ‘এসসিও’র একটি আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘এসসিও’র সদস্যরাষ্ট্রগুলো (চীনের নেতৃত্বে) তথ্য সমন্বয়ের লক্ষ্যে ‘নিরাপত্তা চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবিলায় একটি বিস্তৃত কেন্দ্র’ প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে। বহিরাগত নাশকতামূলক কার্যক্রম বিশেষ করে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানগুলো প্রতিহত করার জন্য ইরানসহ সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা সহযোগিতা বিদ্যমান রয়েছে। এছাড়া চীন ইসরাইলের সঙ্গে তার বাণিজ্যিক লেনদেনে ‘সামরিক কূটনীতি’র কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরো গভীর করা এবং গুপ্তচরবৃত্তি বিরোধী দক্ষতা হস্তান্তরের জন্য উচ্চপর্যায়ের চীনা কর্মকর্তাদের সফর বাড়ানো হয়েছে।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানোর জন্য মার্কিন-ইসরাইলি তৎপরতার বিরুদ্ধে তেহরানের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে চীন। বেইজিং ইরানে মোসাদের অনুপ্রবেশের সাফল্যকে তার অর্থনৈতিক স্বার্থ এবং নিজেদের আন্তঃমহাদেশীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। কারণ ইসরাইলি গোয়েন্দা তৎপরতা লোহিত সাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি, এডেন উপসাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং হরমুজ প্রণালির প্রবেশপথে চীনা বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের প্রবাহকে বাধাগ্রস্ত করবে।

চীন ইরানে ইসরাইলের গোয়েন্দা অনুপ্রবেশকে একটি ‘নিরাপত্তা কৌশল শিক্ষা’ এবং তার কৌশলগত অংশীদার ইরানের জন্য একটি গুরুতর করণীয় বলে মনে করে। এ জন্যই বেইজিং ইরানে তার প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তরের গতি বাড়িয়েছে। একই সঙ্গে ইরানে মোসাদের গোপন অভিযানের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীনা উন্নত নজরদারি সরঞ্জাম সরবরাহ বাড়িয়েছে।

সূত্র: মর্ডান ডিপ্লোমেসি

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল সৌদি আরব

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’
মধ্যপ্রাচ্য

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

bdnews bangla
মধ্যপ্রাচ্য

‘শর্ত সাপেক্ষে’ ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

bdnews bangla
মধ্যপ্রাচ্য

পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

bdnews bangla
মধ্যপ্রাচ্য

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী

লেবাননের পাশে থাকায় ইরানকে হিজবুল্লাহর ‘ধন্যবাদ’
মধ্যপ্রাচ্য

লেবাননের পাশে থাকায় ইরানকে হিজবুল্লাহর ‘ধন্যবাদ’

Next Post
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত

আর্জেন্টিনার জার্সি গায়ে আদালতে হাজির হলেন পলক

আর্জেন্টিনার জার্সি গায়ে আদালতে হাজির হলেন পলক

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist