বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর, ১১:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, প্রধান খবর ২
0 0
A A
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন লঙ্ঘন, জালিয়াতি, জননিরাপত্তার ঝুঁকি এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরাকে পাঠানো এক ইমেইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, দেশের সীমান্ত ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, অধিকাংশ ভিসা বাতিলের পেছনে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, অভিবাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘন, জালিয়াতি, ভুল তথ্য দেওয়া কিংবা ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর মতো বিষয়।

ওই কর্মকর্তা আরও জানান, শিশু জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণসংক্রান্ত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৪ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এ ধরনের ভ্রমণকে ‘জন্ম পর্যটন’ বলা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুর জন্য দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়।

পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশের ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ড ও জননিরাপত্তার ঝুঁকির বিষয়টি উঠে এসেছে।

ভিসা বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে—

২৫ শতাংশ: হামলা ও এ-সংক্রান্ত অপরাধ।

২২ শতাংশ: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।

৭ শতাংশ: চুরিসংক্রান্ত অপরাধ।

৭ শতাংশ: মাদকদ্রব্যের অপব্যবহার বা বিতরণ।

এছাড়া অভিবাসন আইন লঙ্ঘন, জালিয়াতি, ভুল তথ্য দেওয়া এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডের অভিযোগেও ভিসা বাতিল করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যেসব বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভেঙেছেন, জালিয়াতি করেছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আগেও রেকর্ড গড়েছিল ট্রাম্প প্রশাসন

ভিসা বাতিলের সংখ্যা গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, তখন পর্যন্ত ১ লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময় এটিকে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।

পরে আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। সর্বশেষ হিসাবে সেই সংখ্যা ৩ লাখ অতিক্রম করেছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে বিদেশিদের জন্য ভিসা নীতিও আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাই জোরদার করার পাশাপাশি নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।

তবে প্রশাসনের এসব পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানোর ফলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে অভিবাসীদের ওপর অতিরিক্ত নজরদারি এবং তাঁদের আলাদাভাবে চিহ্নিত করার ঝুঁকিও তৈরি হতে পারে।

 

সূত্র: আল জাজিরা

এস আই/

ShareTweet
Previous Post

তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন: রুবিও

Next Post

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

Related Posts

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মেডিকেয়ারে বয়স্কদের নিবন্ধন শুরু, নতুন নিয়মে বড় পরিবর্তন
আমেরিকা

মেডিকেয়ারে বয়স্কদের নিবন্ধন শুরু, নতুন নিয়মে বড় পরিবর্তন

তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন: রুবিও
আমেরিকা

তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন: রুবিও

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত
আফ্রিকা

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস
আমেরিকা

যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস

৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন কত ডলার
আমেরিকা

৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন কত ডলার

Next Post
যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist