ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবারের এ হামলায় জাহাজটির চালনা ব্যবস্থা অচল হয়ে গেলেও কোনো ক্রু আহত হননি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, এমভি ওশান মোলিকা নামের জাহাজটি ‘আরিকা সান’ নামেও পরিচিত। জাহাজটিতে একটি ‘নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র’ নিক্ষেপ করে মার্কিন যুদ্ধবিমান। এতে জাহাজটি অচল হয়ে যায়।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি সম্প্রতি ইরানের একটি বন্দর ছেড়ে এসেছিল। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে ওয়াশিংটন।
সেন্টকম জানিয়েছে, গত ১৪ জুলাই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মার্কিন বাহিনী চারটি বাণিজ্যিক জাহাজ অচল করেছে। এ ছাড়া ১৩৫টি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
একই সময়ে ইরানের তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে—এমন ১০টি তেলবাহী ট্যাংকারও ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের মতে, এসব ট্যাংকার নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিটের’ অংশ।
এস আই/














Discussion about this post