শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘যৌবন ধরে রাখতে’ ছেলের রক্ত ব্যবহার করবে মা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩ জানুয়ারি, ৪:৪৭ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন, প্রবাস বিনোদন, প্রযুক্তি
0 0
A A
bdnews bangla

‘যৌবন ধরে রাখতে’ ছেলের রক্ত ব্যবহার করবে মা

Share on FacebookShare on Twitter

যৌবন ধরে রাখার পাশাপাশি সৌন্দর্য অটুট রাখা এবং বুড়িয়ে যাওয়া রুখে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিতে মরিয়া ৪৭ বছর বয়সী মা। ‘হিউম্যান বার্বি’ নামে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মার্সেলা ইগলেসিয়াস দাবি করেন, তিনি যৌবন ধরে রাখার জন্য তার ২৩ বছর বয়সী ছেলের রক্ত​নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। তিনি ইতোমধ্যেই কসমেটিক সার্জারি বাবদ এক লাখ ডলারের সমপরিমাণ অর্থ খরচ করেছেন।

রক্ত নেয়ার পরিকল্পনার বিষয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে মার্সেলা জানিয়েছেন, শরীরে তারুণ্যের কোষ পুনর্জীবিত এবং ধরে রাখার জন্য অভিনব ও কার্যকর পদ্ধতি হচ্ছে তরুণ-তরুণীর শরীরের রক্ত গ্রহণ করা। এক্ষেত্রে নিজের ছেলে বা মেয়ের রক্ত​ব্যবহার করলে এর কার্যকারিতা ও উপকারিতা ব্যাপকমাত্রায় বেড়ে যায়। তার ছেলে রদ্রিগো এ পদ্ধতি সম্পর্কে সচেতন এবং সে এটি তার মায়ের জন্য করতে আগ্রহী। এমনকি এই পদ্ধতিতে তার দাদিকেও সহায়তা করার জন্য উচ্ছ্বসিত ও মুখিয়ে রয়েছে রদ্রিগো। খবর এনডিটিভির।

তিনি আরও জানান, স্টেম সেল থেরাপি নেয়ার পর তিনি জানতে পারেন, কম বয়সী দাতার কোষ থেকে অনেক উপকার পাওয়া যায়, বিশেষ করে যখন দাতা তার নিজের ছেলে।

মার্সেলা জানিয়েছেন, এমন রক্ত সঞ্চালন পদ্ধতি শরীরে পূর্ণমাত্রায় অক্সিজেন বহনকারী নতুন রক্তকোষ নিয়ে আসে। এতে বিপুল পরিমাণে প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টর গ্রহণকারীর শরীরে চলে আসে। যা দ্রুত রক্তপাত বন্ধের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বা রোগ নিরাময়ে সহায়ক হয়। তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়া তার শরীরকে পুনর্জীবিত করতে পারবে এবং তাকে শক্তিশালী ও সুস্থ অনুভব করতে সহায়ক হবে। তিনি চলতি বছরের শুরুতেই পদ্ধতিটি নেয়ার পরিকল্পনা করেছেন এবং বর্তমানে একজন দক্ষ চিকিৎসক খুঁজছেন। খবর এনডিটিভির।

মার্সেলা ইগলেসিয়াসের আকর্ষণীয় এবং আবেদনময়ী রূপ ও শোবিজ জগতে তার কর্ম সামাজিক মাধ্যমে অগণিত অনুসারী তৈরি করে দিয়েছে। এই তারকার ইনস্টাগ্রামে ১২ লাখ ফলোয়ার রয়েছে এবং তিনি প্রায়ই রেড কার্পেট ও টিভি শোতে আমন্ত্রিত হন। তবে ছেলের রক্ত​গ্রহণে তার এই ঘোষণা অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যারা এর বিরোধিতা এবং সমালোচনা করছে তাদের আসলে কী সমস্যা??’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘রদ্রিগো, যখন তুমি বুঝতে পারবে যে তোমার মায়ের কারণে তোমার থেরাপির প্রয়োজন হতে পারে, তখন দয়া করে সাহায্যের জন্য আমাকে জানিও।’

ক্যাট উইমেন নামে পরিচিত সুইস তারকা জোসেলিন ওয়াইল্ডেনস্টেইনের উদাহরণ টেনে আরেকজন জানিয়েছেন, এই পদ্ধতি ব্যবহার করে ওই নারীর মৃত্যু হয়েছিল। আর এখানে আরেকজন এই ধরনের পদ্ধতি গ্রহণ করতে মরিয়া হয়ে উঠেছেন।’

এদিকে, এক সতর্কবার্তায় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সতর্ক করেছেন, কম বয়সী দাতার প্লাজমা ব্যবহার করে এ ধরনের চিকিৎসার কার্যকারিতা এখনও সঠিকভাবে পরীক্ষিত হয়নি। সেইসঙ্গে এই চিকিৎসার স্বাস্থ্যগত ঝুঁকি এবং কার্যকারিতা নিশ্চিতভাবে বলা যায় না।

সূত্রঃ চ্যানেল ২৪

এ ইউ/ 

ShareTweet
Previous Post

সব সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

Next Post

শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না: উপদেষ্টা আদিলুর

Related Posts

এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা!
প্রযুক্তি

এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা!

bdnews bangla
আইন-বিচার

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
প্রবাস বিনোদন

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স
প্রযুক্তি

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন
প্রবাস বিনোদন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম
প্রবাস বিনোদন

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

Next Post
bdnews bangla

শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না: উপদেষ্টা আদিলুর

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি

তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist