রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে কাউকালী পাশের রাউজান উপজেলার চারা বটতলা এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেতবুনিয়ে চায়রি বাজার এলাকা থেকে দুপুরে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে বিকেলে তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। তিনি পেশায় ডাম্প ট্রাক চালক ছিলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই উপজেলা ছাড়া। এর মধ্যে যে কয়েকজন আছে তাদেরও নানাভাবে নির্যাতন করা হচ্ছে। শুনেছি আব্দুল মান্নান অটোরিকশায় চট্টগ্রাম যাওয়ার পথে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে, অটোরিকশার গতি রোধ করে বেধড়ক পিটিয়ে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়। ধারণা করছি, রাজনৈতিক কারণে এ হামলা করা হয়েছে।’
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বটতলা এলাকায় আব্দুল মান্নান পড়ে আছে এমন খবর শুনে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাউজান বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। ওখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে বলে শুনেছি। ঘটনাস্থল রাউজান থানার অধীনে হওয়ায় এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কাউখালী থানায় কোনো অভিযোগ দায়ের করেন নি।
এ এ/














Discussion about this post