রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজন করে দুই পরিবারের ছয়জন রয়েছেন। তাদের মধ্যে ৩ বছর বয়সী রোজা নামের এক শিশু রয়েছে। এছাড়াও, সোনিয়া আক্তার নামের একজনের দেহের ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে বার্ন ইন্সটিটিউট।
আগুন লাগার পর তাদের সবাইকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
এস আই/














Discussion about this post