বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাজধানীতে হঠাৎ তুমুল বৃষ্টি, ভোগান্তি ছিলো চরমে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ৭ অক্টোবর, ৬:০৩ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
রাজধানীতে হঠাৎ তুমুল বৃষ্টি, ভোগান্তি ছিলো চরমে
Share on FacebookShare on Twitter

দুপুর ১২টার দিকেও মনে হয়নি আজ ঝুম বৃষ্টিতে ভিজবে রাজধানী। পরে দুপুর ১টা নাগাদ শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, যা চলে টানা ২ ঘণ্টারও বেশি সময়। এতে ডুবে যায় গুরুত্বপূর্ণ অনেক সড়কসহ পাড়া-মহল্লার রাস্তা। সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা।

সরেজিমনে দেখা গেছে, দুই ঘণ্টারও বেশি সময়ের ঝুম বৃষ্টিতে রাজধানীর মগবাজার, বাংলামোটর, গ্রিনরোড, বংশাল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, পান্থপথ, তেঁজকুনিপাড়া, তেজতুরি বাজারসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব সড়কে চলাচল করা মানুষদের।

পাশাপাশি এ টানা বৃষ্টির কারণে অনেককেই দেখা গেছে দোকানের ভেতর, যাত্রী ছাউনি, ফ্লাইওভার, মেট্রোরেল স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আশ্রয় নিতে। আবার কেউ কেউ রেইনকোট পরে ঝুম বৃষ্টিতেই রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যে। ভ্যানচালকরাও বৃষ্টিতে ভিজে পণ্য পরিবহন করেছেন।

তবে ফুটপাতের দোকানিরা পড়েছেন বিপাকে। তারা ঠিকঠাক নিজেদের ব্যবসার পসরা সাজিয়ে বসতে পারেননি। কেউ কেউ ত্রিপল ও ছাতা দিয়ে ব্যবসা কার্যক্রম চালিয়ে নিলেও ক্রেতার দেখা নেই।

টানা বৃষ্টিতে মেট্রোরেল স্ট্রেশনের নিচে আশ্রয় নেওয়া বেসরকারি চাকরিজীবী আল-আমিন হোসেন বলেন, গুরুত্বপূর্ণ একটা কাজে আমার উত্তরা যাওয়ার কথা। কিন্তু আমি বৃষ্টির কারণে আটকা পড়েছি। আর রাস্তায় যে যানজট, জানিনা ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারব কিনা।

একই সুর রিকশাচালক মাজেদুর রহমানের কথাতেও। তিনি বলেন, বৃষ্টির কারণে যাত্রী নেই। কী যে হবে। মালিকরে কী দিমু আর আমি নিজে কী রাখমু?

প্রসঙ্গত, সোমবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে রাজি সৌদি

Next Post

ভারতের পশ্চিমবঙ্গে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ

Related Posts

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
জাতীয়

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

bdnews bangla
নির্বাচিত খবর

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

bdnews bangla
আইন-বিচার

আপিলের সময়সীমা শেষে গ্রেফতার হলেই দণ্ডিত পলাতকদের সাজা কার্যকর

হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
নির্বাচিত খবর

হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
নির্বাচিত খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

আবারও সৌদিতে সতর্কতা জারি
নির্বাচিত খবর

আবারও সৌদিতে সতর্কতা জারি

Next Post
bdnews bangla

ভারতের পশ্চিমবঙ্গে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি

টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০

বন্দর খামির উপকূলে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

বন্দর খামির উপকূলে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist