বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না, বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ৪:১৬ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, প্রবাসে চাকরি
0 0
A A
bdnews bangla

রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না, বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার

Share on FacebookShare on Twitter

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষা বা কোনো ক্ষেত্রে বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়া। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও কোনো ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হবে না। ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থাৎ সুপারিশের পরও প্রজ্ঞাপনে নেই ৫৭ প্রার্থীর নাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

৪৯তম বিসিএসের প্রজ্ঞাপনের সংখ্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রকৃত তথ্য হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে দেওয়া হয়েছে ৬৬৫ জন। কারণ তিনজন তাদের সার্টিফিকেট জমা দিতে পারেননি। কারণ আপনারা জানেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য এপিয়ারর্ড সার্টিফিকেট দিয়ে এপিয়ার হওয়া যায়। চূড়ান্তভাবে সেই সনদটা প্রফেশনাল সার্টিফিকেট হলেও জমা দিতে হবে, সেটা দিতে পারেননি। আর আটজন মেডিকেল টেস্টে প্রেজেন্ট হন নাই। শারীরিক যোগ্যতার মেডিকেল টেস্টের যেটা বিধান আছে, ওখানে হাজিরই হন নাই। তাহলে সংখ্যা দাঁড়ায় ৬৫৭।’

‘এই ৬৫৭ জনের মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন হয়েছে’—উল্লেখ করে তিনি বলেন, ‘বাকি থাকলো ৪৬ জন। কিন্তু কেউ এই প্রশ্ন তুলে নাই যে কি আর প্রজ্ঞাপন হবে কি না। এই ভেরিফিকেশনের জন্য যেটা বাধ্যবাধকতা—এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ভেরিফিকেশন হয় কেন? মেডিকেল টেস্টেরটা তো একটা বাধ্যবাধকতা, সার্টিফিকেট জমা দেয়াটা একটা বাধ্যবাধকতা।’

৪৬ জনের প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়। বাদ পড়া ৪৬ জনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামী সোমবার গেজেট প্রকাশ করা হবে।

রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করছি। আমরা বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান সংঘঠিত হয়েছে; এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। রাজনৈতিক পরিচয় যেটাই হোক—এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।’

উদাহরণ হিসেবে মন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মনে হয় ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছেন—তিনি আত্মহত্যা করবেন।’ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রজ্ঞাপন একবার হয় না কয়েকবার প্রজ্ঞাপন হতে পারে। সার্ভিসে যোগদানের তারিখ সম্ভবত ১২ তারিখ। আজকে এক তারিখ, মাঝে আরও ১১টা দিন আছে; যারা এই সমস্ত উত্তেজনা সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন তার মধ্যে তিনি একজন।’

ওই প্রার্থীর রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘তার রাজনৈতিক পরিচয় হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের একটি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের পদবিধারী নেতা ছিলেন। সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হল শাখার। তার সেই রাজনৈতিক বিবেচনার কারণে তিনি সন্দেহ করে নিয়েছেন—তাকে আর চাকরির নিয়োগপত্র দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন ঘোষণা করছি, আগেও বলেছি—কোনো রাজনৈতিক পরিচয়ে কারও প্রতি কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে পুলিশ ভেরিফিকেশন হয়। সেজন্য শতকরা একজন বা হাজারে দুই একজন এরকম সেই অপরাধের কারণে বাদও পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘কারও বিরুদ্ধে যদি এরকম কোনো কনভিকশন থাকে সেটা প্রত্যাহার না হওয়া পর্যন্ত, আপিলে খালাস হওয়া পর্যন্ত সেরকম কিছু কিছু বিধান থাকে। না হলে পরবর্তীতে পাবলিক সার্ভিসের নিয়োগগুলো প্রশ্নবিদ্ধ হয়। সেরকম অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ অতীতে হয়েছে, আমরা দেখেছি। তো ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব তাদেরকে।’

এনসিপির মুখ্য সংগঠক ও জাতীয় সংসদের সদস্য হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘আর একজন স্ট্যাটাস দিয়েছে তিনি আমি নাম নেব না; তিনিও একজন রাজনৈতিক দলের নেতা। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে যে, ভেরিফিকেশনের নামে সব অপসংস্কৃতি বন্ধ করা হোক; ভেরিফিকেশনের নামে নিপীড়ন বন্ধ করা হোক।’

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভেরিফিকেশন একটা নিয়মিত প্রক্রিয়া। সেটা সবসময় সব সরকারের সময় বিধি মোতাবেক করা হয়ে থাকে। কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করার অপেক্ষা করার জন্য অনুরোধ করব।’

তিনি আরও বলেন, ‘আর যারা এ সমস্ত তথ্য বা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বা অপচেষ্টা করছে তাদেরকে এ সমস্ত পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।’

এ ইউ/  

ShareTweet
Previous Post

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

Related Posts

bdnews bangla
প্রধান খবর ২

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, চার মামলায় আসামি দুই হাজার

bdnews bangla
দেশজুড়ে

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

bdnews bangla
জাতীয়

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
প্রধান খবর ২

টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না, বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার

bdnews bangla

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

bdnews bangla

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

bdnews bangla

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist