শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রায়েরবাজার গণকবরে জুলাইযোদ্ধা সোহেল রানার মরদেহ সনাক্ত

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ৯:৪০ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
রায়েরবাজার গণকবরে জুলাইযোদ্ধা সোহেল রানার মরদেহ সনাক্ত
Share on FacebookShare on Twitter

রায়েরবাজার গণকবরে সোহেল রানার মরদেহ সনাক্তকরণ জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৫ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় নিহত সোহেল রানার মরদেহ সনাক্তকরণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই ঘটনার সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

মোঃ সোহেল রানাকে (৩৮) ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা এলাকায় একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণের সময় জোরপূর্বক গুম করা হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয় এবং আনজুমান মফিদুল ইসলামের সহায়তায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের একটি গণকবরে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। কোনো কবরফলক বা চিহ্ন না থাকায় তার পরিবার দাফনের স্থান শনাক্ত করতে পারেনি কিংবা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দাফন কার্য সম্পন্ন করতে পারেনি, যা পরিবারটির ভোগান্তি ও মানসিক যন্ত্রণাকে আরও গভীর করে তোলে।

ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগীর ভাই মোঃ জুয়েল (৩৪) ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি)-এর রেফারেলের মাধ্যমে ব্লাস্টের কাছে আইনি সহায়তা চান। এরপর ব্লাস্টের সহায়তায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী আমলি আদালতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২, ২০১ ও ৩৪ ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগীর হত্যার বিচার দাবি করা হয় এবং একই সঙ্গে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ সনাক্তের আদেশ চাওয়া হয়। তদন্তে দীর্ঘসূত্রতা দেখা দিলে, ২০২৫ সালের ৩০ জুলাই ব্লাস্ট আদালতে আবেদন করে যাতে সব অজ্ঞাতনামা মরদেহ উত্তোলন, ফরেনসিক ডিএনএ পরীক্ষা এবং আনুষ্ঠানিকভাবে পরিচয় সনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এবং আন্তর্জাতিক পর্যায়ের ফরেনসিক বিশেষজ্ঞের অংশগ্রহণে সিআইডির উদ্যোগে ২০২৫ সালের ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে মরদেহ উত্তোলন, ফরেনসিক পরীক্ষা এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিআইডি জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত আটজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে, যার মধ্যে মোঃ সোহেল রানাও রয়েছেন। এর ফলে তার বাবা-মা ও ভাইবোনেরা অবশেষে তাঁর কবর শনাক্ত করতে সক্ষম হন এবং ১৮ মাসের দীর্ঘ মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তার অবসান ঘটে। নিজের সন্তানের কবর শনাক্ত করার পর মোঃ সোহেল রানার মা রাশেদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “এত দিন পর আমার সোহেলকে পাইছি, কোন জায়গায় বাদ রাখি নাই, কিন্তু তুই এখানে শুইয়া আছস, আমি তো জানি না। তোমরা আমারে সোহেলের কাছে মাটি দেও, আমি আমার সাহেলের কাছে থাকব।”

তার ছোট ভাই মোঃ আলভী নাবিল হোসেন বলেন, “আমরা গভীরভাবে কৃতজ্ঞ যে অবশেষে আমার ভাইয়ের শেষ বিশ্রামস্থল খুঁজে পেতে পেরেছি। ব্লাস্ট এবং ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি)-এর ধারাবাহিক সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।”

এই সনাক্তকরণ প্রক্রিয়া, যেখানে বিচারিক তদারকি, ফরেনসিক বিজ্ঞান এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত কার্যক্রম। এটি জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলো মোকাবিলায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী জবাবদিহিতা ও প্রতিকার নিশ্চিত করতে স্বাধীন, বৈজ্ঞানিক এবং স্বচ্ছ তদন্তের গুরুত্ব তুলে ধরে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল বলেন, “এটি দুইটি কারণে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। প্রথমত, যারা নিখোঁজ হয়েছিল তারা প্রকৃতপক্ষে নিহত হয়েছেন কি না এবং তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা নির্ধারণ করা জরুরি ছিল। এছাড়া মরদেহ ও কবর সনাক্ত করা শুধু পরিবারের মানসিক প্রশান্তির জন্যই নয়, সত্য উদ্ঘাটনের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয়ত, যথাযথ প্রমাণের অভাবে বিচার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার ঝুঁকি ছিল। মরদেহ সনাক্ত না হলে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারত। এ বিষয়ে রাষ্ট্রের উদ্যোগ ন্যায়বিচার নিশ্চিত করার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।”

ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা প্রদানকারী আইনজীবীদের একজন অ্যাডভোকেট সুশমিতা চক্রবর্তী বলেন,
“দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত ও সিআইডির সহায়তায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে মোঃ সোহেল রানার পরিচয় নিশ্চিত হয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি যদি আগে করা হতো, তাহলে পরিবারটি যথাযথ মর্যাদার সঙ্গে বিদায় জানাতে পারত। অজ্ঞাতনামা মরদেহের ক্ষেত্রে তাৎক্ষণিক দাফন বা গণদাফনের পরিবর্তে মরদেহ সঠিকভাবে সনাক্ত ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য সুস্পষ্ট ও কার্যকর নির্দেশিকা থাকা অত্যন্ত জরুরি।”

এই প্রেক্ষাপটে ব্লাস্ট সরকারকে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সকল ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা হয়; বেআইনি হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের জন্য দায়ীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শনাক্ত ও বিচার নিশ্চিত করা হয়; এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং মানসিক সহায়তাসহ যথাযথ প্রতিকার প্রদান করা হয়।

এই মামলায় ব্লাস্টের পক্ষে যুক্ত ছিলেন অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান, অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট বরকত আলী এবং অ্যাডভোকেট সুশমিতা চক্রবর্তী। মামলাটিতে পরামর্শ প্রদান করেন অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল এবং ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

এম এইচ/

ShareTweet
Previous Post

সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

Next Post

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Related Posts

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার
বাংলাদেশ

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’
বাংলাদেশ

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

ঢাকাসহ ১৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
আবহাওয়া

ঢাকাসহ ১৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
নির্বাচিত খবর

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’
বাংলাদেশ

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বাংলাদেশ

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Next Post
যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist