মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি মোদি শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনার ঘোষণা ট্রাম্পের

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ১১:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, প্রধান খবর ২
0 0
A A
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি মোদি শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনার ঘোষণা ট্রাম্পের

রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি মোদি শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনার ঘোষণা ট্রাম্পের

Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে এই ঘোষণা দেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন চুক্তির ফলে সেই দণ্ড তুলে নেয়া হচ্ছে। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো: ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ২৫ শতাংশ (পারস্পরিক শুল্ক) ও ২৫ শতাংশ (শাস্তিমূলক শুল্ক) মিলিয়ে মোট ৫০ শতাংশ থেকে কমে এখন ১৮ শতাংশে দাঁড়াবে।

ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে এখন থেকে যুক্তরাষ্ট্র এবং সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল ও কয়লাসহ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য ক্রয় করবে।

এ ছাড়া ভারত ধাপে ধাপে মার্কিন পণ্যের ওপর থেকে ট্যারিফ বা শুল্ক এবং অন্যান্য বাণিজ্যিক বাধা কমিয়ে ‘শূন্য’ পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির অনুরোধে এবং পারস্পরিক শ্রদ্ধার খাতিরে আমরা অবিলম্বে এই বাণিজ্য চুক্তি কার্যকর করছি। ভারত এখন থেকে আরও বেশি মার্কিন পণ্য কিনবে।’

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।”

মোদি আরও উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষই উপকৃত হয়। তিনি ট্রাম্পের নেতৃত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এই বড় ঘোষণা আসলেও চুক্তির বিস্তারিত তথ্য নিয়ে এখনও বেশ কিছু অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষ করে, শুল্ক কমানোর সুনির্দিষ্ট শুরুর তারিখ, বাণিজ্যিক বাধাগুলো ঠিক কতদিনের মধ্যে কমিয়ে আনা হবে এবং ভারত ঠিক কোন কোন মার্কিন পণ্য কী পরিমাণে ক্রয় করবে–সেসব বিষয়ে ট্রাম্পের বার্তায় স্পষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি। এছাড়া, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাণিজ্য চুক্তিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও, ভারতের এই ঘোষণায় তেমন কোনো সুনির্দিষ্ট বিনিয়োগের উল্লেখ মেলেনি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য হোয়াইট হাউজ এবং ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ভারতীয় কোম্পানিগুলোর শেয়ারের দামে উল্লম্ফন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তালিকাভুক্ত ভারতীয় আইটি প্রতিষ্ঠান ইনফোসিস ৩.৫৩ শতাংশ এবং উইপ্রোর শেয়ার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

উল্লেখ্য, রাশিয়ান তেল কেনার কারণে গত বছরের আগস্টে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এতে ভারতীয় অর্থনীতি ও রুপি বড় ধরনের চাপের মুখে পড়েছিল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে সুলভ মূল্যে তেল কেনায় ওয়াশিংটন ক্ষুব্ধ ছিল। তবে সম্প্রতি ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে এনেছে। জানুয়ারিতে ভারত দৈনিক ১.২ মিলিয়ন ব্যারেল রুশ তেল কিনলেও মার্চ নাগাদ তা ৮ লাখে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

মুস্তাফিজের হাতছাড়া ৯ কোটি, বিসিবির লস ৩০০ কোটি, আইসিসির লোকসান ৬ হাজার কোটি!

Next Post

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla
প্রধান খবর ২

ভারতের ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

bdnews bangla
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
প্রধান খবর ২

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
প্রধান খবর ২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

Next Post
রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist