বিদেশে শিক্ষার্থী পাঠানোর কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়া ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’-এর মালিক মো. মতিউরকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। বিদেশ চলে যাওয়ার আগ মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ভাটারা থানায় রাখা হয়েছে।
এদিকে মতিউরের গ্রেপ্তারের খবরে থানার সামনে জড়ো হচ্ছেন ভুক্তভোগীরা। তারা জানান, প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে প্রতারণার শিকার হয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
প্রতারণার শিকার শিক্ষার্থীরা জানান, এই ঘটনার ফলে অনেকেরই শিক্ষাজীবন থমকে গেছে। অনেক পরিবার ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন, কেউ কেউ ভিটেমাটি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।
ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রতারিত শিক্ষার্থীদের অর্থ ফেরত নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে সরকারি নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানানো হয়েছে।
এ ইউ/














Discussion about this post