বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

শিশুদের মসজিদে স্বাগত জানানো বয়স্কদের ঈমানি দায়িত্ব

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ জুন, ২:৪৩ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন
0 0
A A
শিশুদের মসজিদে স্বাগত জানানো বয়স্কদের ঈমানি দায়িত্ব
Share on FacebookShare on Twitter

কোমলমতি শিশুদের সঙ্গে আসুন আমরা যে যার জায়গা থেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি ও আচার-ব্যবহার বদলিয়ে ফেলি বা বদলানোর চেষ্টা করি। যেমনটি করেছেন প্রত্যন্ত অঞ্চলের মসজিদের এক ইমাম। শিশুদের নিয়ে কী ছিল সেই ইমাম সাহেবের দৃষ্টিভঙ্গি ও আচার-ব্যবহার? চলুন বিস্তারিত জানি-

সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলের এক মসজিদের ইমাম সাহেব মেসেজ করে বলেছেন, ‘আপনাকে সালাম, আমি নোয়াখালী জেলার একটা গ্রামের মসজিদের ইমাম। বহুদিন আগে আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট পড়েছিলাম বাচ্চাদের মসজিদে নিয়ে আসা বিষয়ে। আপনার সেই পোস্ট পড়ার পর আমিও চিন্তা করেছিলাম বাচ্চাদের মসজিদে নিয়ে আসার জন্য কিছু একটা করার।

তারপর আমি মসজিদে জুমার নামাজে ঘোষণা করলাম, ১২ বছরের নিচে যত বাচ্চা মসজিদে আসবে প্রত্যেক ওয়াক্তে ২টি করে চকলেট আমার পক্ষ থেকে পাবে। আর আমি চকলেট দেওয়ার সময় লিখে রাখব, যে যত বেশি চকলেট পাবে সপ্তাহের শেষ দিন এশার নামাজের পর তাকে পুরস্কৃত করা হবে। আমি যখন এই ঘোষণা দিয়েছিলাম, তখন আমি ভেবেছি, এতে আহামরি একটা সাড়া পাবো না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা অপরিসীম, এক সপ্তাহ দুই সপ্তাহ যেতে না যেতেই গড়ে ১০ থেকে ২০ জন বাচ্চা প্রতিনিয়ত মসজিদে আসা শুরু করল।

প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ৫৮টি চকলেট পেয়েছিল ৮ বছরের সালেহ নামে একটা ছেলে, তাকে পুরস্কৃত করেছিলাম শুধুমাত্র একটা জ্যামিতি বক্স দিয়ে। আমি বাচ্চাদের বলে দিয়েছিলাম, তোমরা শুধু মসজিদে নামাজ পড়তে আসবে না, তোমরা মসজিদে আসবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে, হাসাহাসি করবে। আর এতে কিছু মুরুব্বি মুসল্লির গা জ্বালা শুরু হয়ে গেল। তারা যেমন বাচ্চাগুলোর ওপর ক্ষিপ্ত হলো, তেমনি ক্ষিপ্ত হলো আমার ওপরও।

আমি সোজাসুজি বলে দিলাম, দরকার হলে আমি শুধু ধৈর্যশীল নামাজি ও বাচ্চাদের ইমামতি করব। বাকিরা অন্য মসজিদ দেখতে পারেন। কারণ আমি এই এলাকার সন্তান, আমি জানি পরবর্তী প্রজন্ম নামাজি না হলে কী ভয়ঙ্কর হবে এলাকার পরিস্থিতি। আমার বড় শক্তি ছিল আমার কমিটির অধিকাংশ লোকজন আমার এই আয়োজনে সঙ্গী ছিলেন। কিন্তু এত চকলেট দেওয়ার সাধ্য আমার ছিল না। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ পিস চকলেট এভারেজ লাগতো। আমার মসজিদের কমিটিতে কিছু যুবক ছিল, আমি তাদের সঙ্গে আলোচনা করলাম।

দু’জন ভাই আমার সঙ্গে একাত্মতা পোষণ করল এবং তারা চকলেটের সম্পূর্ণ খরচ বহন করবে বলে আমাকে আশ্বস্ত করল। পরের সপ্তাহে সবচেয়ে বেশি চকলেট পেয়েছিল ৬ বছরের একটা মেয়ে। অবাক করার মতো বিষয়! তার বাবা সব সময় তাকে নিয়ে আসতেন মসজিদে। তাকে পুরস্কৃত করা হয় ভালোমানের একটা অ্যালার্ম ঘড়ি দিয়ে। আমার মসজিদে এখন গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০ জন বাচ্চা উপস্থিত হয় এবং অনেক কাতারের পাশের অধিকাংশ মুসল্লি বাচ্চা থাকে, প্রথমদিকে যেরকম হাসাহাসি, দৌড়াদৌড়ি হতো এখন আর ওরকম হয় না। তারা এখন চুপচাপ দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখন শুধু চকলেট দেওয়া হয় না।

আমার কমিটির লোকজন অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে বিস্কুট দেওয়া হচ্ছে, মাঝে মাঝে কলম দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন দিচ্ছেন। সবশেষে সৌদি প্রবাসী এক ভাই ফোন করে জানিয়েছেন, পরের সপ্তাহে সবচেয়ে বেশি যে চকলেট পাবে তাকে একটা বাইসাইকেল দেওয়া হবে। আমার মসজিদে এখন বাচ্চাদের অভাব নেই। যদি পেছনে বাচ্চারা হাসাহাসি করে তাহলে এখন আর কোনো মুরুব্বি বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করে না। তাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় না। মসজিদের অধিকাংশ মুসল্লি বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসে, আসলে তাদের সঙ্গে সুন্দর আচরণ করে।

আপনিও শুরু করতে পারেন আপনার এলাকার মসজিদে এমন আয়োজন, আর আপনি পেতে পারেন কেয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব। চকলেট বা উপহার দেওয়া একমাত্র পদ্ধতি নয়। আদর ও প্রশ্রয় নীরবেও হতে পারে। উত্তম আচরণও হতে পারে।’ মোটকথা, শিশুদের মসজিদে স্বাগত জানানো বয়স্ক মুসলমানদের ঈমানি দায়িত্ব। অনেক মসজিদে প্রচুর জায়গা আছে। সেখানে বাগান, শিশুদের জন্য কিছু দোলনা, খেলার সামগ্রী ইত্যাদির ব্যবস্থা রাখা যেতে পারে। তুরস্কের বহু মসজিদে এমন লেখা আছে, যদি আপনার মসজিদে নামাজের সময় শিশুদের কলরব না শোনা যায়, তাহলে আপনার দেশের ধর্মীয় ভবিষ্যৎ অন্ধকার।

আপনি যখন আগামী দিন কবরে চিরনিদ্রায় শায়িত হবেন, তখন আজকের শিশুরাই মসজিদে আপনার কাতারগুলোজুড়ে অবস্থান করবে। যারা আজ দুষ্টুমি করে বলে আপনি তাদের মসজিদে আসতে দিতে চান না। তাদের আদর দিন, উৎসাহ দিন, উপহার দিন। আপনার কথা স্মরণ করবে। ইনশাআল্লাহ! আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে থেকেও সওয়াব পেতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা নামাজের সিজদার সময় নবী করিম (সা.) এর ঘাড়ে উঠে বসতেন। নবী করিম (সা.) তখন সাবধানে তাদের নামিয়ে নামাজ শেষ করতেন। এ কারণে অনেক সময় সিজদায় সময় বেশি ব্যয় হতো, তবুও রাগ দেখাতেন না, দুর্ব্যবহার করতেন না।

এ এস/

ShareTweet
Previous Post

ইসলামের দৃষ্টিতে রোগীর রোগের চিকিৎসা

Next Post

ছাগলকাণ্ডের সেই ছাগল এখন কোথায়?

Related Posts

bdnews bangla
প্রবাস জীবন-যাপন

আজ বিশ্ব অলস দিবস, দিনভর বিশ্রামের দিন

আজ বিশ্ব তরমুজ দিবস
প্রবাস জীবন-যাপন

আজ বিশ্ব তরমুজ দিবস

সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত
প্রবাস জীবন-যাপন

সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?
প্রবাস জীবন-যাপন

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?

bdnews bangla
ইউরোপ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

সঙ্গীকে মেসেজ দিলেই রিপ্লাই দেয়, কিন্তু আগে কখনও মেসেজ করে না কেন?
প্রবাস জীবন-যাপন

সঙ্গীকে মেসেজ দিলেই রিপ্লাই দেয়, কিন্তু আগে কখনও মেসেজ করে না কেন?

Next Post
bdnews bangla

ছাগলকাণ্ডের সেই ছাগল এখন কোথায়?

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist