মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

শীতে স্কুল ছুটি নিয়ে আবার সংশোধনী দিল মাউশি

Robin Robin
মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ১০:৩৬ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর
0 0
A A
শীতে স্কুল ছুটি নিয়ে আবার সংশোধনী দিল মাউশি
Share on FacebookShare on Twitter

দেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এমন অবস্থায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রথমে বলেছিল যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। কিন্তু কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

নতুন সিদ্ধান্ত হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। কিন্তু তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি পরিষ্কার করা হয়নি।

গত চার দশকের বেশি সময়ের আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, এক দিনও সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। এ নিয়ে আলোচনার মধ্যেই ছুটি নিয়ে দ্বিতীয় দফায় সংশোধনী দিয়েছে মাউশি। তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটি বাদ দেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় সংশোধনীতে মাউশি বলেছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্য প্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হবে।

মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন। দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির একজন কর্মকর্তা দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা বোঝাতে চেয়েছিলেন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও পৃথক আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের আদেশেও সর্বোচ্চ তাপমাত্রার কথাটি উল্লেখ ছিল। প্রাথমিকের আদেশে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকেরা ওই নির্দেশনা দিতে পারবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

অবশ্য পরে রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট জেলাগুলোর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘মাউশি যে বিজ্ঞপ্তি দিয়েছে তা বিভ্রান্তিকর। প্রথমত তারা বলেছে, দেশে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবার তারা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলেছে, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে আসলে স্কুল বন্ধ করা হবে। আমার জানামতে, দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কখনই নামেনি। তাঁরা এসব বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমাদের সঙ্গে একটু কথা বলতে পারতেন।’

এ এস/  

ShareTweet
Previous Post

একদিনে ১৫৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

Next Post

বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমাল সৌদি

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

bdnews bangla
প্রধান খবর

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা
প্রধান খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২
প্রধান খবর

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

bdnews bangla
দেশজুড়ে

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

চট্টগ্রামের কর্ণফুলীতে লরি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
দেশজুড়ে

চট্টগ্রামের কর্ণফুলীতে লরি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Next Post
বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমাল সৌদি

বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমাল সৌদি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মঙ্গলবার যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা থাকবে না গ্যাস

মঙ্গলবার যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা থাকবে না গ্যাস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

হুথি হামলা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন কমান্ডারের বৈঠক

হুথি হামলা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন কমান্ডারের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist