সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি গতকালের।
এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।
এ সময় দল-মত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয় মাইকিংয়ে। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
এস আই/














Discussion about this post