শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল, সেই শিক্ষিকার পদত্যাগ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ৩:২৯ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল, সেই শিক্ষিকার পদত্যাগ
Share on FacebookShare on Twitter

পদত্যাগ করলেন সম্প্রতি ক্লাসে ছাত্রকে বিয়ে করে সমালোচনার জন্ম দেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষিকা। ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় তার সম্মানহানি হচ্ছে এবং এর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন। গত শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে কলেজ ছাড়ার কথা জানিয়েছেন।

জানা গেছে, আলোচিত ঘটনাটি ভারতের নদীয়ার। সেখানকার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকাউট-এর ফলিত মনস্তত্ত্ববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সেই অধ্যাপিকা।

পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন ম্যাকাউটের রেজিস্ট্রার। তার কথায়, “নিয়ম মেনে পদত্যাগপত্র উপাচার্যের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র উপাচার্যের।”

গত ২৮ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে। অধ্যাপিকা ও ছাত্রের মালাবদলের দৃশ্য মোবাইলে বন্দি করেন অন্যান্য শিক্ষার্থীরা। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিঁদুরদানের ছবিও। এ নিয়ে শোরগোল পড়ে যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কীভাবে এমন আচরণ করলেন অধ্যাপিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক মাথাচাড়া দিতেই ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ (ফলিত মনস্তত্ত্ববিদ্যা) বিভাগের প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।

কী ঘটেছিল ক্লাসরুমে? কেন অধ্যাপিকা এমন কাণ্ড ঘটালেন? তা খতিয়ে দেখার জন্য ম্যাকাউট কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট দেয়। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন, তা কোনও কারিকুলাম বা পাঠক্রমের অংশ ছিল না। যদিও ওই অধ্যাপিকা দাবি করেন, কলেজের ‘ফ্রেশার্স’ অনুষ্ঠানের জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিলেন শিক্ষার্থীরা। বিয়ের দৃশ্যটি ওই নাটকেরই অংশ। কিন্তু ওই অংশটি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি করেন অধ্যাপিকা। তার অভিযোগ, এক সহকর্মী ইচ্ছাকৃতভাবে সম্মানহানি করার জন্য ওই ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন। পরে তিনি সমাজমাধ্যমে সকলের উদ্দেশে অনুরোধ করেন, “অসভ্যতাকে প্রশ্রয় দেবেন না। এসব বন্ধ করুন। আমার পাশে দাঁড়ান। ভিডিওটি আপনারা রিপোর্ট করুন। আর শেয়ার করবেন না।” তবে তাতে কোনও ফল হয়নি। সেই কারণেই এবার কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন সেই অধ্যাপিকা।
সূত্র: আনন্দবাজার

এম এইচ/ 

ShareTweet
Previous Post

চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, জানতে হাইকোর্টের রুল

Next Post

মোহাম্মদপুরে নিখোঁজ সুবার দেখা মিলেছে প্রেমিকের সঙ্গে নওগাঁয়

Related Posts

ইন্দোনেশিয়ার দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া
এশিয়া

ইন্দোনেশিয়ার দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
এশিয়া

বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
এশিয়া

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
এশিয়া

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান
এশিয়া

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
এশিয়া

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

Next Post
bdnews bangla

মোহাম্মদপুরে নিখোঁজ সুবার দেখা মিলেছে প্রেমিকের সঙ্গে নওগাঁয়

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

‘নোংরামি বন্ধ করো, এভাবে রাজনীতি হয় না’, হাসনাত ও নাহিদের উদ্দেশে রনি

‘নোংরামি বন্ধ করো, এভাবে রাজনীতি হয় না’, হাসনাত ও নাহিদের উদ্দেশে রনি

নিহত তৌফিকের স্ত্রী পেলেন চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

নিহত তৌফিকের স্ত্রী পেলেন চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist