শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ২০ এপ্রিল, ১২:০৪ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, মধ্যপ্রাচ্য
0 0
A A
সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

Share on FacebookShare on Twitter

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরান। নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেই এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তাসংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করার পর ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল ওই মার্কিন অভিযানের সরাসরি প্রতিশোধ। তবে হামলার পরিমাণ, কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে মার্কিন বাহিনীর কোনও ক্ষতি হয়েছে কি না, এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দর আব্বাস বন্দরের দিকে যাওয়া একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তুসকা’ নামে শনাক্ত এই জাহাজটি হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, সতর্কবার্তা অমান্য করার পর মার্কিন মেরিনরা জাহাজটিতে ওঠে। তিনি বলেন, ‘এই মুহূর্তে জাহাজটি মার্কিন মেরিনদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছি এবং এর ভেতরে কী আছে তা যাচাই করছি।’

তিনি আরও বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে জাহাজটি মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে এবং নৌবাহিনীর মাধ্যমে জাহাজ জব্দের ভিডিও ফুটেজ প্রকাশ করে।

আলোচনার আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যে মিত্রদেশে যুদ্ধবিমান মোতায়েন করল পাকিস্তান
ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করে এবং একে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করে। এক মুখপাত্র বলেন, মার্কিন বাহিনী জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দিয়ে পরে সেটিতে উঠে পড়ে। তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে।’

অবশ্য প্রথমে ইরান জাহাজ জব্দের বিষয়টি অস্বীকার করে এবং দাবি করে তাদের নৌবাহিনী মার্কিন বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিশ্চিতকরণের পর তেহরান পরে ঘটনাটি স্বীকার করে। ইরান জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এই ঘটনার পর যুদ্ধবিরতি আদৌ টিকবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিতীয় দফার আলোচনায় তারা অংশ নেবে না। কারণ হিসেবে তারা নৌ অবরোধ, ‘অতিরিক্ত দাবি’ এবং ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের কথা উল্লেখ করেছে।

এদিকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আগে বলা হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে আলোচনায় নেতৃত্ব দেবেন, কিন্তু পরে ট্রাম্পের বক্তব্যে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সম্ভাব্য বৈঠক সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে।

এমন অবস্থায় ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার শর্ত না মানলে যুক্তরাষ্ট্র সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎ ও পানি শোধনাগারেও হামলা চালানো হবে।

তথ্যসূত্রঃ ইন্ডিয়া টুডে

এম এইচ/ 

ShareTweet
Previous Post

যুদ্ধ বন্ধে ট্রাম্পের অনভিজ্ঞ কূটনৈতিক দলের ওপর ভরসা পাচ্ছে না ইউরোপীয় মিত্ররা

Next Post

‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে নিশ্চয়তা, ইরানকে ধন্যবাদ বাংলাদেশের

Related Posts

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!
নির্বাচিত খবর

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্য

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
জাতীয়

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত
মধ্যপ্রাচ্য

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি
ধর্ম

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

Next Post
‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে নিশ্চয়তা, ইরানকে ধন্যবাদ বাংলাদেশের

‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে নিশ্চয়তা, ইরানকে ধন্যবাদ বাংলাদেশের

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist