শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ৬ নভেম্বর, ২:৩১ অপরাহ্ণ
বিভাগ - ধর্ম
0 0
A A
সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!
Share on FacebookShare on Twitter

আমার নাম অ্যাঞ্জেলা। সত্যি বলতে, আমার ইসলামের পথে যাত্রা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল, তা আমি নিজেও খুব একটা জানি না। আমি একজন আমেরিকান হিসেবে বেড়ে উঠেছি। আমার শৈশব কেটেছে একটি আদিবাসী সংরক্ষিত এলাকায়। জায়গাটি হয়তো আপনাদের অনেকের কাছেই পরিচিত নয়। তবে আমরা ছিলাম খুবই আধ্যাত্মিক।

আমার দাদা-দাদি সব সময় সৃষ্টিকর্তার কথা বলতেন। তাঁরা আমাকে নানা গল্প শোনাতেন। ছোটবেলা থেকেই আমি এসব কথা শুনে বড় হয়েছি। আমার বয়স যখন ১০ বছর, তখন আমাদের সব আদিবাসী শিশুকে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সম্ভবত তাদের ধারণা ছিল, এভাবে আমাদের আরও বেশি আমেরিকান করে তোলা যাবে।

সেখানে আমি দুই বছর কাটিয়েছি। কিন্তু সেখানকার কোনো কিছুই আমার কাছে বোধগম্য ছিল না। ওই দুই বছরে আমি শুধু একটি বিষয়ই বুঝতে পেরেছিলাম আমি নিশ্চিতভাবেই ক্যাথলিক নই! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে প্রশ্ন করতে শুরু করল, ‘তোমার ধর্ম কী?’ আমি বলতাম, ‘সত্যি বলতে, আমি জানি না।’

আমরা আধ্যাত্মিক জীবনযাপন করি, কিন্তু এর কোনো নির্দিষ্ট নাম নেই। এটি আমাদের জীবনযাপনেরই একটি অংশ। আমরা দিনের প্রতিটি মুহূর্ত প্রার্থনার মধ্যে কাটাই। আমাদের বয়োজ্যেষ্ঠরা সব সময় বলতেন, আমাদের এমনভাবে চলতে হবে, যেন প্রতিটি পদক্ষেপই একটি প্রার্থনা। তাদের কথা ছিল, প্রতিটি পদক্ষেপ যেন প্রার্থনা হয়। আর তুমি যদি এভাবে জীবনযাপন করতে পারো, তাহলে বুঝবে তুমি সঠিকভাবে জীবন কাটাচ্ছ।

কিন্তু আমাদের এই জীবনধারার কোনো নির্দিষ্ট নাম ছিল না! তাই যখন কেউ প্রশ্ন করত, ‘তোমার ধর্ম কী?’ তখন আমি বেশ বিভ্রান্ত হয়ে পড়তাম। সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা একসময় আমি অন্য ধর্মগুলো সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলাম। সব ধর্ম নিয়ে পড়াশোনা করতে লাগলাম। যে ধর্ম সম্পর্কেই কিছু জানার সুযোগ পেতাম, আগ্রহ নিয়ে জানতে চাইতাম, ‘এটা আসলে কী?’

কিন্তু প্রতিটি ধর্ম সম্পর্কে জানতে গিয়ে একপর্যায়ে আমার মনে হতো, ‘এটা তো ঠিক বোধগম্য হচ্ছে না!’ আমি দিনে যতবারই প্রার্থনা করি না কেন, কখনোই তো সৃষ্টিকর্তা হয়ে যেতে পারব না! এটা তো সম্ভব নয়! এভাবেই সময় গড়িয়ে যাচ্ছিল। একসময় একজন মুসলিমের সঙ্গে আমার পরিচয় হলো। আমরা কথা বলতে শুরু করলাম।

আমি অবাক হয়ে বললাম, ‘আরে! তুমি সত্যিই এসব করো? আমিও তো এমনটাই করি!’ ধীরে ধীরে আমার মনে হতে লাগল, ইসলাম সম্পর্কে আরও বেশি করে পড়াশোনা করা প্রয়োজন। আমি ইন্টারনেটে গিয়ে ইসলাম সম্পর্কে যতটুকু সম্ভব পড়তে শুরু করলাম। আর আশ্চর্যের বিষয় হলো, সবকিছুই আমার কাছে বেশ অর্থবহ মনে হতে লাগল। এর বেশির ভাগ বিষয়ই ছিল এমন, যা আমি আমার দাদা-দাদির কাছ থেকে আগেই শুনেছিলাম।

পবিত্র কোরআন পাঠ
আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। একদিন একটি মুদি দোকানে গিয়ে ছোট্ট একটি বইয়ের ঝুড়ি দেখতে পেলাম। সেখানে মানুষ তাদের পুরোনো বই জমা দিত। অন্যরা সেসব বই কিনত, আর বিক্রির অর্থ দান করা হতো দাতব্য কাজে। বইয়ের স্তূপের একেবারে ওপরে ছিল ইসলামবিষয়ক বেশ কয়েকটি বই। আমি মনে মনে বললাম, ‘বাহ! দারুণ তো!’

আমি পুরো স্তূপের বইগুলো কিনে বাড়ি ফিরলাম। এরপর সেগুলো পড়তে শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছিল, ‘এ তো সত্যিই অর্থবহ!’ এরপর সিদ্ধান্ত নিলাম, পবিত্র কোরআন পড়ার চেষ্টা করব। আমি কোরআন পড়তে শুরু করলাম। প্রথম দিকে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। কারণ, কোরআনে পড়া অনেক বিষয় আমার দাদার কাছ থেকে শোনা কথার সঙ্গে মিলে যাচ্ছিল না। কিছু বিষয় আমার কাছে ভিন্ন মনে হচ্ছিল।

তবুও আমি কোরআন পড়তে থাকলাম। একসময় আমার মনে হলো, ‘বাহ! আমি তো সারা জীবন ধরেই এসব করে আসছি! অথচ কখনো জানতামই না!’ ধীরে ধীরে সবকিছু আমার কাছে পরিষ্কার হতে লাগল। ইসলামকে আমার কাছে অর্থবহ মনে হতে শুরু করল। আর আজ আমি এখানে!

এভাউট ইসলামকে দেয়া মার্কিন তরুণী অ্যাঞ্জেলা এক ভিডিও সাক্ষাৎকারে এভাবেই নিজের অভিব্যাক্তি প্রকাশ করেছেন।

 

এস আই/

ShareTweet
Previous Post

ইন্দোনেশিয়ার দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

Next Post

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Related Posts

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
ধর্ম

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
ধর্ম

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি

সেই অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য বের করেছেন বিজ্ঞানিরা
ধর্ম

সেই অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য বের করেছেন বিজ্ঞানিরা

এক টুকরো সদকাও হতে পারে জাহান্নাম থেকে বাঁচার উসিলা
ধর্ম

এক টুকরো সদকাও হতে পারে জাহান্নাম থেকে বাঁচার উসিলা

মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনার ইসলাম গ্রহণ
আমেরিকা

মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব
ধর্ম

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

Next Post
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

ইন্দোনেশিয়ার দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ার দাবানল নিয়ন্ত্রণে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist