শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ৪:২৬ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতাজনিত আবহাওয়াগত ঘটনা ‘এল নিনো’ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ছয় মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত ৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের তাপজনিত মৃত্যু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের একটি ট্র্যাকার। এর মধ্যে ভারতে প্রায় ৫৫ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের ‘এল নিনো হিট মর্টালিটি ট্র্যাকার’ অনুযায়ী, অক্টোবর থেকে মার্চের মধ্যে তাপজনিত মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকতে পারে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে। ভারতে সম্ভাব্য মৃত্যুর বেশির ভাগই ঘটতে পারে আগামী বছরের মার্চে। নাইজেরিয়ায় প্রায় ৫৬ হাজার মানুষের তাপজনিত মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

এ ছাড়া ইন্দোনেশিয়ায় প্রায় ২৯ হাজার এবং ব্রাজিলে প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যুর ঝুঁকির কথা বলা হয়েছে ট্র্যাকারটির পূর্বাভাসে।

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল গ্রিনস্টোন বলেন, বর্তমানে যে ‘সুপার এল নিনো’ পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব সম্পর্কে ধারণা দিচ্ছে এই ট্র্যাকার।

বাড়তে পারে তাপমাত্রা, বদলাবে বৃষ্টিপাতের ধরন

এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসায় কোথাও খরা, আবার কোথাও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। তীব্র গরমের পাশাপাশি ঝড়-ঝঞ্ঝাসহ বিভিন্ন চরম আবহাওয়াগত পরিস্থিতিও দেখা দিতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের এল নিনো ১৯৫০ সালের পর অন্যতম শক্তিশালী ঘটনায় পরিণত হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগে এটির তীব্রতা আরও বাড়তে পারে। এর প্রভাব ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

মুম্বাইয়ে বায়ুদূষণ বাড়ার আশঙ্কা

এল নিনোর প্রভাবে ভারতের মুম্বাই শহরে বায়ুদূষণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিশেষজ্ঞরা।

সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের (সাফার) প্রতিষ্ঠাতা-প্রকল্প পরিচালক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের চেয়ার অধ্যাপক গুফরান বেগ বলেন, মুম্বাইয়ের মতো শহরে বৃহৎ পরিসরের বায়ুপ্রবাহ ধীর হয়ে যেতে পারে। এতে বাতাসের স্বাভাবিক চলাচলের মাধ্যমে দূষণ ছড়িয়ে পড়ার যে সুবিধা শহরটি পায়, তা কমে আসতে পারে।

কী এই এল নিনো?

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর ফলে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের বৈশ্বিক ধরনে পরিবর্তন আসে।

সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর এল নিনো দেখা দেয় এবং এটি প্রায় নয় থেকে ১২ মাস স্থায়ী হতে পারে। এর বিপরীত পর্যায়কে বলা হয় ‘লা নিনা’। এ দুই অবস্থার মাঝখানে প্রশান্ত মহাসাগরে নিরপেক্ষ জলবায়ুগত পরিস্থিতিও বিরাজ করতে পারে।

তবে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা ও আবহাওয়াগত প্রভাবগুলো পূর্বাভাসনির্ভর। প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ভর করবে এল নিনোর তীব্রতা, স্থানীয় আবহাওয়া, মানুষের তাপ মোকাবিলার সক্ষমতা এবং জনস্বাস্থ্য সুরক্ষাব্যবস্থার ওপর।

 

এস আই/

ShareTweet
Previous Post

বিয়ের ১৫ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর

Next Post

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

Related Posts

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ
এশিয়া

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু
এশিয়া

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ
এশিয়া

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…
এশিয়া

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
এশিয়া

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক
এশিয়া

শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক

Next Post
পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist