বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সোনালী ব্যাংকের কাছে ১১০০ কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ১:৪১ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, প্রবাস অর্থনীতি
0 0
A A
bdnews bangla

সোনালী ব্যাংকের কাছে ১১০০ কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

Share on FacebookShare on Twitter

শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ তীব্র তারল্য সংকটে ভুগছে। এক সময় অন্য ব্যাংককে ধার দেওয়া ব্যাংকটি এমন পরিস্থিতিতে পড়েছে যে ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছে ১ হাজার ১০০ কোটি টাকা ধার চেয়েছে। ইতোমধ্যে ব্যাংকটি ধার দেয়ার জন্য সম্মতিও দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি পেলে তারল্য সুবিধা দেবে সোনালী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি চেয়ে গত সোমবার ইসলামী ব্যাংক চিঠিও দিয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) আওতায় আরও পাঁচ হাজার কোটি টাকার তারল্য সুবিধা চেয়েও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ব্যাংক খাত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। জানা যায়, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে অন্তত ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গ্রুপ। ব্যাংকটি থেকে নামে-বেনামে টাকা বের করে নেয়ায় তীব্র তারল্য সংকটে পড়ে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি ব্যাংকটির বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল।

ঋণাত্মক হলেও লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন সাবেক পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার। টাকা ছাপিয়ে দেয়া সেই বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। তাই ব্যাংকটি এখন আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের কাছে ধার চাচ্ছে ব্যাংকটি। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে সোনালী ব্যাংকের ১ হাজার ১০০ কোটি টাকা তারল্য সুবিধা চায়। ধার দেয়ার বিষয়ে সম্মতিও দিয়েছে সোনালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রথম প্রজšে§র শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সারাদেশে ব্যাংকটির বর্তমানে ৩৯৫ ব্রাঞ্চ, ২৫২ সাব-বাঞ্চ এবং ৭৮৭টি এজেন্ট আউটলেট রয়েছে। সম্প্রতি উচ্চমূল্যস্ফীতি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংক খাত থেকে আমানত তোলার চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতে ব্যাংকের ওপর তারল্য চাপ সৃষ্টি হয়েছে। তাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তিন মাসের জন্য আন্তঃব্যাংক থেকে তারল্য সহায়তা পেতে ব্যাংকের পক্ষ থেকে সোনালী ব্যাংকের অনুকূলে ১ হাজার ১০০ কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি ইস্যু করার অনুরোধ করছি।

এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, শুধু ইসলামী ব্যাংক নয়। তারল্য সুবিধার জন্য অনেক ব্যাংকই আবেদন করেছে। তবে আন্তঃব্যাংক পদ্ধতিতে গ্যারান্টি চেয়ে কেবল ইসলামী ব্যাংক চিঠি দিয়েছে। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

জানা যায়, সংকটে পড়া ব্যাংকগুলো কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি নিয়ে আন্তঃব্যাংক মার্কেট থেকে ধার নেবে; সে বিষয়ে একটি খসড়া তৈরি করেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, যে ব্যাংক ধার নিবে; তার কাউন্টার পার্টি ব্যাংক থেকে আগে মৌখিক সম্মতি নিতে হবে। এরপর ধার নেয়া ব্যাংকের বোর্ডে বিষয়টি তুলে অনুমোদন করাতে হবে। বোর্ডের অনুমোদন মেমোসহ বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। এক্ষেত্রে কত টাকা নেবে, তা কীভাবে পরিশোধ করবে, সুদহার কত হবে; তার একটি পরিকল্পনা দিতে হবে। তিন মাসে ধার শোধ করতে না পারলে ব্যাংকটি আরও ৯ মাস সময় পাবে। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেয়ার ক্ষেত্রে একটি কমিশনও পাবে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সোনালী ব্যাংক ১৪ দিনের জন্য ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ‘কল অ্যান্ড শর্ট নোটিশ ডিপোজিট’ নামে পরিচিত তারল্য সহায়তার আওতায় এই অর্থ দেয়ার বিষয়টি অনুমোদন পায় এবং পরের দিনই এই অর্থ ইসলামী ব্যাংককে দেয়া হয়। এই অর্থের মধ্যে সোনালী ব্যাংক অভ্যন্তরীণ ঋণসীমার বাইরে গিয়ে ৬২১ কোটি টাকা সরবরাহ করেছে এবং তারা বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককেও জানিয়েছিল। এই প্রক্রিয়া সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারল্য সহায়তার মেয়াদ শেষ হলেও ইসলামী ব্যাংক এখনো পুরো টাকা পরিশোধ করতে পারেনি।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ইসলামী ব্যাংক আগে যে এক হাজার কোটি টাকা নিয়েছিল, সেটার সুদ দিচ্ছে, আর কিছু প্রিন্সিপাল পরিশোধ করছে। তাতে ওই ঋণটা কমিয়ে আনা হচ্ছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ সম্প্রতি সোনালী ব্যাংকের কাছে এক হাজার ১০০ কোটি টাকা চেয়েছে, সেটা কোন পদ্ধতি অনুসরণ করে দেয়া হবেÑএ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আর বাংলাদেশ ব্যাংক তো বলেছে, বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেবে। তবে সেটা ভিন্ন ইস্যু। ইসলামী ব্যাংক আমাদের চিঠি দিয়েছে, তবে এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু

Next Post

রিমান্ড শেষে ইনু-মেনন-পলক-মামুন কারাগারে

Related Posts

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
প্রধান খবর ২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য
এশিয়া

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক
জাতীয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

bdnews bangla
প্রধান খবর ২

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল

bdnews bangla
প্রধান খবর

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৮ হাজার কোটি টাকা

bdnews bangla
প্রধান খবর ২

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Next Post
রিমান্ড শেষে ইনু-মেনন-পলক-মামুন কারাগারে

রিমান্ড শেষে ইনু-মেনন-পলক-মামুন কারাগারে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist