সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি সামরিক হামলা বলে দাবি করা হয়েছে।
একজন দায়িত্বশীল মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক বিশেষ সংবাদদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
তবে শনিবারের এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সৌদি আরবের ঠিক কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি সামরিক হামলা চালিয়েছিল তেহরান। প্রায় চার মাস পর সৌদি আরবের অভ্যন্তরে আবারও ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনা ঘটল।
পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলছে। বিশ্লেষকদের মতে, সেই উত্তেজনার ধারাবাহিকতায় সৌদি আরবে এ হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এ ইউ/














Discussion about this post