সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পাঠানোসহ ১০ দাবি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ৩:২৬ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস ফোরাম, মধ্যপ্রাচ্য
0 0
A A
bdnews bangla

সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পাঠানোসহ ১০ দাবি

Share on FacebookShare on Twitter

ছাত্র আন্দোলনের সমর্থনে সৌদিতে মিছিল করে ফেরত আসা প্রবাসীদের সরকারি খরচে অন্য দেশে পাঠানোসহ ১০ দফা দাবি জানিয়েছেন সৌদি ফেরত প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল-আন্দোলন নিষিদ্ধ জেনেও আমরা মানববন্ধন ও মিছিল করি। কিন্তু সে দেশের আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ আমাদেরকে গ্রেফতার করে জেলে প্রেরণ করেন। অবশেষে দীর্ঘ ৪১ দিন কারাবরণ শেষে আমরা দেশে ফেরত আসি।

তিনি আরও বলেন, বিদেশে যেসব প্রবাসীরা গ্রেফতার হয়েছিল তাদের পুনর্বাসন ও ডাটা তৈরির ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। ফলে আমরা প্রেসক্লাবে মানববন্ধন করি। তাতেও কোনোও ফল হয়নি। তাই আমরা সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাবর আমাদের দাবিসমূহ জানিয়েছি।

তাদের জানানো ১০ দফা দাবিগুলো হলো:

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাত্মতা পোষণ করে দেশে ফিরেছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে;
সৌদি ফেরত প্রবাসীদেরকে সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে;
দেশে ফেরত আসায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদেরকে এককালীন নগদ সহায়তা প্রদান করতে হবে;
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে;
সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে;
প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদেরকে বিভিন্ন ব্যাংকগুলো সহজ শর্তে তিন কার্যদিবেসের মধ্যে কোনোরকম জামিন ছাড়া ঋণ দিতে হবে;
বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্টটি বানানো হয় সে পাসপোর্টটি কোনোরকম ভোগান্তি ছাড়া অতি দ্রুত সময়ে সরবরাহ করতে হবে;
বিভিন্ন মেডিকেলগুলোতে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয় এই ধরনের মেডিকেল গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে;
প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাঙ্খিত চাকরি পেল কিনা এবং কি ঠিকমতো বেতন পাচ্ছে কিনা দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত খোঁজখবর নিতে হবে;
এবং কোনো প্রবাসী দেশের বাহিরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সৌদি প্রিবাসী আলী নূর, শাহেদ, নিশাদ, মো. আলী প্রমুখ।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

কর্মভিসার পাসপোর্ট ফেরত দে‌বে ইতা‌লি দূতাবাস

Next Post

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Related Posts

খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা
প্রধান খবর ২

খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি
নির্বাচিত খবর

সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি

bdnews bangla
মধ্যপ্রাচ্য

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, জানালেন বিপ্লবী গার্ডের কমান্ডার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার
মধ্যপ্রাচ্য

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

Next Post
স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান

খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা

খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা

শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা

অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist