দেশে ছুটি কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফেরার মাত্র ৬ দিনের মাথায় চট্টগ্রামের ফটিকছড়ির ৩৫ বছর বয়সী প্রবাসী মোহাম্মদ এহসান উল্লাহর মৃত্যু হয়েছে। গত ৩ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানায়, অল্প বয়সেই বাবা-মায়ের সঙ্গে তিনি দুবাইয়ে পাড়ি জমান এবং সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস ও কর্মজীবন চালিয়ে আসছিলেন। সম্প্রতি দেশে ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফেরেন। কিন্তু ফিরে যাওয়ার মাত্র ৬ দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।
তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ।
প্রবাসীদের জন্য এই ঘটনা আবারও একটি সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে—বিশেষ করে হঠাৎ স্বাস্থ্যঝুঁকি ও স্ট্রোকের মতো জটিল রোগ সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরছে এই মৃত্যু।
এস আই/














Discussion about this post