বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

হার না মানা এক নেত্রী খালেদা জিয়া

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ১১:৫২ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি, বাংলাদেশ
0 0
A A
হার না মানা এক নেত্রী খালেদা জিয়া
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে, যেগুলো কেবল ব্যক্তি নয়-একটি সময়, একটি সংগ্রাম, একটি ধারার প্রতীক। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। তিনি শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, শুধু একটি দলের চেয়ারপারসন নন-তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির দীর্ঘ ও রক্তাক্ত পথচলার এক জীবন্ত দলিল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তার মৃত্যুসংবাদ যখন আসে, তখন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবনাবসান ঘটেনি-একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

শৈশব থেকে ‘শান্তি’ নামের গল্প

ডাকনাম ‘পুতুল’। উত্তরবঙ্গের সবুজ মাঠ, পুকুরপাড়, পারিবারিক আবহ- সেই সরল জীবনের ছাপ শেষ বয়স পর্যন্ত তার আচরণে থেকেছে। রাজনীতির নির্মমতা তাকে কঠোর করেছে, কিন্তু নির্মম নয়।

সেনা কর্মকর্তার স্ত্রী থেকে রাষ্ট্রনায়কের পথে

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে ছিল তার জীবনের প্রথম বড় বাঁক। সেনাপরিবারের শৃঙ্খলাবদ্ধ জীবন, ঘন ঘন বদলি, নিঃসঙ্গতা-এই অভিজ্ঞতাই তাকে পরবর্তী সময়ে মানসিকভাবে দৃঢ় করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান তখন সেক্টর কমান্ডার। যুদ্ধের ভয়াবহতা তিনি দেখেছেন খুব কাছ থেকে, একজন যোদ্ধার স্ত্রী হিসেবে, একজন নারীর অসহায়তা নিয়ে। সেই অভিজ্ঞতা তার ভেতরে রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রতি এক গভীর আবেগ তৈরি করে, যা পরবর্তী জীবনেও বারবার প্রকাশ পেয়েছে।

স্বামীর শাহাদাৎ ও রাজনীতিতে প্রবেশ

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া হঠাৎই হয়ে ওঠেন ইতিহাসের কেন্দ্রে থাকা এক নারী। তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় শূন্য ছিল। কিন্তু দায়িত্ব ছিল অসীম। অনেকে ভেবেছিলেন, তিনি হয়ত একটি প্রতীক হয়েই থাকবেন। কিন্তু সময় খুব দ্রুত সে ভুল ভেঙে দেয়। ১৯৮৩ সালে বিএনপির নেতৃত্ব নেওয়ার পর, তিনি কেবল উত্তরাধিকার রক্ষা করেননি, দলকে নতুন করে সংগঠিত করেছেন।

স্বৈরশাসনের বিরুদ্ধে প্রথম বড় লড়াই

১৯৮৬ সালের নির্বাচন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে তার প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা। তখনও তিনি নবীন, কিন্তু আপসহীন। সেই সময় থেকেই তিনি স্পষ্ট করে দেন, ক্ষমতার জন্য নয়, রাজনৈতিক অবস্থানের জন্য তিনি লড়বেন। এরশাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে চূড়ান্ত রূপ নেয়। সেই আন্দোলনের ফলেই ১৯৯১ সালে বাংলাদেশ ফেরে সংসদীয় গণতন্ত্রে এবং খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

ক্ষমতা ও বিরোধী রাজনীতির ২ মেরু

তিনি যেমন ক্ষমতায় ছিলেন, তেমনি দীর্ঘ সময় ছিলেন বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন, এক মাসের সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সবখানেই তার উপস্থিতি ছিল বিতর্কিত, কিন্তু অনিবার্য। ২০০১ সালে চারদলীয় জোটের মাধ্যমে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া তার রাজনৈতিক দক্ষতার প্রমাণ। সেই সময়ের অর্জন যেমন আছে, তেমনি সমালোচনাও আছে এবং ইতিহাস সেটিই স্বীকার করে।

বালুর ট্রাকের অবরোধ ও নিঃসঙ্গতা

রাজনীতির নির্মম অধ্যায় আসে ক্ষমতা হারানোর পর। তার বাসভবন বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হয়। মাসের পর মাস তিনি কার্যত গৃহবন্দি ছিলেন। কিন্তু এই অবরোধ তাকে ভাঙতে পারেনি। ২০০৭–২০০৮ সালের জরুরি অবস্থায় তাকে কারারুদ্ধ করা হয়। দল ভাঙার চেষ্টা চলে। বিদেশে পাঠানোর প্রস্তাব আসে। কিন্তু তিনি যাননি, বরং জেল, মামলা ও অপমানের ঝুঁকি নিয়েই দেশে থেকেছেন।

কারাবাস, অসুস্থতা ও আপস না করা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা, দীর্ঘ কারাবাস, গুরুতর অসুস্থতা- সবকিছু সত্ত্বেও তিনি শর্ত মেনে দেশ ছাড়েননি। নির্বাহী আদেশে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার শর্ত মানেননি বহুদিন। এই একগুঁয়েমিই তার রাজনৈতিক চরিত্রের মূল। আপসহীনতা-যা তাকে জনপ্রিয় করেছে, আবার সংকটেও ফেলেছে।

রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রতি আবেগ

২০০৩ সালের বেনিন বিমান দুর্ঘটনা কিংবা ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড-এই ঘটনাগুলোতে তার প্রকাশ্য কান্না রাজনীতির বাইরের এক খালেদা জিয়াকে দেখিয়েছে। তিনি রাষ্ট্রকে কেবল রাজনৈতিক কাঠামো হিসেবে দেখেননি, দেখেছেন মানুষের জীবন হিসেবে। তার সেই উক্তি-‘বাংলাদেশ আমার ঠিকানা,’ কেবল স্লোগান নয়, তার রাজনৈতিক দর্শনের সারসংক্ষেপ।

নীরবতা, বার্তা ও প্রস্থান

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আবার কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্য ছিল জাতির উদ্দেশে তার শেষ ভাষণ। অসুস্থ শরীর, কিন্তু দৃঢ় কণ্ঠ, গণতান্ত্রিক অর্জন রক্ষার আহ্বান। এরপর আসে নীরবতা, চিকিৎসা। পাশে পায় পরিবার। দীর্ঘ আট বছর পর ঈদ-ছেলের পাশে, নাতনিদের ঘিরে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকালে সেই জীবন থেমে গেল।

বেগম খালেদা জিয়া ছিলেন একদিকে কঠোর, আবার ছিলেন নমনীয়। তিনি ছিলেন ভয় না পাওয়া এক রাজনৈতিক নেত্রী- যিনি কারাবাস, অপমান, নিঃসঙ্গতা পেরিয়েও মাথা নত করেননি। বাংলাদেশ আজীবন স্মরণ করবে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে।

এস এইচ/

ShareTweet
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

Next Post

বাংলাদেশের জন্য খালেদা জিয়া আজীবন অবদান রেখে গেছেন: শেহবাজ শরীফ

Related Posts

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ
প্রবাস খেলা

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

ঢাকাসহ ৪১ জেলায় গরমে অস্থির জনজীবন
নির্বাচিত খবর

ঢাকাসহ ৪১ জেলায় গরমে অস্থির জনজীবন

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু
বাংলাদেশ

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু

পরকীয়ার টানে চলে গেছেন মা, বাবার কবরের পাশে বসে থাকে অবুঝ-অসহায় ২ শিশু
বাংলাদেশ

পরকীয়ার টানে চলে গেছেন মা, বাবার কবরের পাশে বসে থাকে অবুঝ-অসহায় ২ শিশু

যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বাংলাদেশ

যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪
প্রধান খবর ২

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

Next Post
বাংলাদেশের জন্য খালেদা জিয়া আজীবন অবদান রেখে গেছেন: শেহবাজ শরীফ

বাংলাদেশের জন্য খালেদা জিয়া আজীবন অবদান রেখে গেছেন: শেহবাজ শরীফ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist