বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ১৪ অক্টোবর, ১২:৪৭ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রবাস শিক্ষা
0 0
A A
bdnews bangla

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

Share on FacebookShare on Twitter

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে তার প্রতি। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে তিনি এসব কথা বলেন তিনি।

বর্তমানে চুয়েট উপাচার্যকে হাসপাতালে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সুচিকিৎসায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার বোর্ডের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানানো হবে।

উপাচার্যের ভাষ্য অনুযায়ী, অবরুদ্ধ থাকায় তাদের ১১ জনের স্বাস্থ্যের অবনতি ঘটে। দুজন অ্যালামনাই সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে উপাচার্যকেও হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুয়েট উপাচার্য বলেন, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন, আমরা অমানবিক একটা পরিবেশে ছিলাম। এর প্রেক্ষিতে আমাদের ১১ জনের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। অনেকে অসুস্থ হয়ে যান। আমাদের দুজন অ্যালামনাই সদস্য গত রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ বন্ধ থাকায় আমাদের অমানবিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এর প্রেক্ষিতে একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শক্রমে আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সরকারের সঙ্গে কথা হওয়ার বিষয়ে উপাচার্য জানান, সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থতা কামনা করে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে পদত্যাগ এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে না ফেরার খবরকে মিথ্যা দাবি করেছেন উপাচার্য। তিনি বলেন, আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না, এ রকম কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। আপনারা দেখেছেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। যারা এ রকম সংবাদ প্রচার করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট করো না। তোমরা হয়ত কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর পাল্লায় পড়ে ব্যবহৃত হচ্ছ। তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তোমরা কারও দ্বারা ব্যবহৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।

অধ্যাপক শেখ শরীফুল আলম আরও বলেন, রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেই চট্টগ্রামে এসেছি। কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি।

গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এরপর শিক্ষার্থীরা উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কার্যালয় না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ফটকে আবার তালা দেওয়া হয়। এরপর উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর তাদের টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে ভিসিকে উদ্ধার করে। পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন ভিসি।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়েট ক্যাম্পাসে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীরা বাসে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ জানান। পাশাপাশি উপাচার্যের পদত্যাগ এবং তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিও তোলেন তারা।

পুলিশ সুপার জানান, অবরুদ্ধ ব্যক্তিদের মধ্যে কারও বিরুদ্ধে চলমান মামলা থাকলে তাকে আটক করা হবে।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় উপাচার্য ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বের করে আনা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রশাসনিক ভবনের উত্তর পাশের জরুরি প্রবেশপথ (পকেট দরজা) দিয়ে তাকে বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুল্যান্সে করে উপাচার্যসহ অন্যদের চমেক হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষার্থীদের উপাচার্যকে ক্যাম্পাস ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আর চুয়েটে ফিরবেন না। তবে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া বক্তব্যে অধ্যাপক শরীফুল আলম স্পষ্ট করেছেন, ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি কোনো বক্তব্য বা বিবৃতি দেননি।

উপচার্যের ক্যাম্পাস ত্যাগের প্রতিক্রিয়ায় চুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, জেলা প্রশাসক মহোদয় একটি শর্তে অবরুদ্ধ থাকা নবনিযুক্ত ভিসিকে বের করে নিয়ে গেছেন। শর্তটি ছিল তিনি ভিসি হিসেবে এই চুয়েট ক্যাম্পাসে আর কখনও ফিরে আসবে না।

তিনি আরও জানান, সাবেক ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ভিসি হিসেবে পুনর্বহাল না করা পর্যন্ত এই শাটডাউন অব্যাহত থাকবে। ভিসি কার্যালয়ে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

২২ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, তিনি চুয়েটের মাঠিতে ভিসি পদে আর কখনও পা রাখতে পারবে না। যদি তার অন্যথায় ঘটে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। আর শরিফুল চলে যাওয়া আমাদের চুড়ান্ত বিজয় নয়, সায়েম স্যার পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

চুয়েটের উপাচার্য আর ক্যাম্পাসে ফিরবেন না-এমন শর্তে ক্যাম্পাস ত্যাগ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরকে অসত্য ও মনগড়া দাবি করেছেন উপচার্যের সাথে অবরুদ্ধ থেকে মুক্ত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, অসুস্থতার কারণে উপাচার্য কোনো বক্তব্য দেননি। তার পক্ষ থেকে কোনো লিখিত বক্তব্য বা মুচলেকাও দেওয়া হয়নি। তাই এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য-উপাত্ত উপস্থাপনের আহ্বান জানান তিনি। কোনো মুচলেকার কপি থাকলে তা প্রকাশেরও অনুরোধ করেন।

ওয়াসিফ রাশেদ আরও বলেন, প্রজ্ঞাপন পরিবর্তন না হওয়া পর্যন্ত উপাচার্য দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং দ্রুত সুস্থ হয়ে দায়িত্বে ফিরবেন বলে তিনি জানতে পেরেছেন।

উপাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যে মব করা হলো এবং রাষ্ট্রযন্ত্র চেয়ে চেয়ে দেখল, এর চেয়ে কষ্টকর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, ‘অন্যায় আবদার কখনো অধিকার হতে পারে না, যৌক্তিকও হতে পারে না।’

উল্লেখ্য, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় সরিয়ে দিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

পরদিন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সর্বাত্মক শাটডাউন শুরু হয়। এরপর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

এ ইউ/  

ShareTweet
Previous Post

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

Next Post

পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার, হ্যাক হয়ে গেল ফ্রিজ

Related Posts

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সৌদি জোটের হামলার পর আরামকোতে হুথিদের পাল্টা হামলা
নির্বাচিত খবর

সৌদি জোটের হামলার পর আরামকোতে হুথিদের পাল্টা হামলা

একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
প্রধান খবর ২

একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা
দেশজুড়ে

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

bdnews bangla
নির্বাচিত খবর

হত্যা মামলায় জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান সাবেক মেয়র আইভীর

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নির্বাচিত খবর

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

Next Post
bdnews bangla

পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার, হ্যাক হয়ে গেল ফ্রিজ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার, হ্যাক হয়ে গেল ফ্রিজ

bdnews bangla

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

bdnews bangla

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

bdnews bangla

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

হারিকেন ইসাইয়াসের তাণ্ডব: ফ্লোরিডা-আলাবামায় ৮ জনের মৃত্যু

হারিকেন ইসাইয়াসের তাণ্ডব: ফ্লোরিডা-আলাবামায় ৮ জনের মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist