দখলদার ইসরাইলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার শুরু করেছে লেবাননের ইরানপন্থী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের ভেতরে ইসরাইলি সেনা ও ট্যাংকের ওপর হামলায় হিজবুল্লাহ নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার করছে।
গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ‘ফাইবার অপটিক’ ড্রোন ব্যবহারের হার বাড়িয়ে দিয়েছে। যা ইসরাইলের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এ ড্রোনগুলো তৈরির খরচ যেমন কম, তেমনি এগুলো শনাক্ত করাও বেশ কঠিন। এ ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এগুলো সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না।
‘ফাইবার অপটিক’ তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এ ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
এম এইচ/














Discussion about this post