সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে ফের হামলা যুক্তরাষ্ট্রের

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ১৩ জানুয়ারি, ৫:২৬ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, মধ্যপ্রাচ্য
0 0
A A
হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে ফের হামলা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ফের মার্কিন হামলা। ছবি: ইন্টারনেট

Share on FacebookShare on Twitter

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। শনিবার ভোরে রাতে, হুতি ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় বিমান ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে পশ্চিমা জোট। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে পেন্টাগন।

এদিকে, হুতিদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে গোটা ইয়েমেনজুড়ে। রাজধানী সানাসহ বেশ কিছু শহরে বিক্ষোভকারীরা হামলা বন্ধের দাবিও জানিয়েছে। এমনকি বিক্ষোভ হয়েছে আমেরিকাতেও। সেখান থেকে হুতিদের উপর হামলা বন্ধের কথাও জানিয়েছেন মার্কির্নিরা।

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এবং হুতিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে শনিবার ইয়ামেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। এর আগে বৃহস্পতিবার হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত ৩০টি অঞ্চলে প্রতিরোধমূলক হামলার পর আবারও এই হামলা চালানো হলো।

দ্বিতীয় দফায় ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিমানঘাঁটি ও উপকূলীয় শহর হোদেইদাহতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এছাড়া একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রাও। বিমান হামলার পাশাপাশি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগের দিন শুক্রবার হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা।

তবে, দ্বিতীয় দফা হামলায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটিকে ফলো-আপ-অ্যাকশান হিসেবে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই।

পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেছেন, ইরানপন্থি হুতিদের ওপর মার্কিন-ব্রিটিশ হামলার ভালো প্রভাব রয়েছে। কারণ লোহিত সাগরে গুরুত্বপূর্ণ নৌরুটে হুতিদের হামলায় ৫০টির বেশি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মার্কিন সেনাবাহিনী যে কোনও পাল্টা হামলার পরিস্থিতির ওপর নজর রাখা অব্যাহত রাখবে।

রাইডার আরও বলেছেন, কেউ এটিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত হিসেবে দেখতে চায় না। তবে এমন বিপজ্জনক ও বেপরোয়া আচরণ তারা মেনে নেবে না।

প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

বৃহস্পতিবারের হামলায় যুদ্ধবিমান ও টমাহক মিসাইল দিয়ে হামলা চালানো হয়। লোহিত সাগরে হুতিদের টানা জাহাজ-হামলা বন্ধ করতে আকাশ, স্থল ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলাগুলো রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইটকে টার্গেট করে হামলা চালানো হয়।

এদিকে ইয়েমেনে হামলার প্রতিবাদে রাজধানী সানার ব্যাপক বিক্ষোভ করেছে মানুষ। সমাবেশে যোগ দিয়ে খোদা মহান, যুক্তরাষ্ট্র-ইসরাইল নিপাত যাক এবং ইসলামের জয় হোক ধ্বনিতে স্লোগান দেয় হাজারো মানুষ। তারা বলেন, আমাদের ভূমি, সাগর রক্ষায় লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত।

ইয়েমেনে এমন গণবিক্ষোভ প্রায়ই দেখা গেলেও শুক্রবারের এই বিক্ষোভ-সমাবেশ ছিল অপ্রত্যাশিত রকমের বড়। বিক্ষোভে যোগ দেয়া হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলি আল-হুথি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করে বলেন, ইয়েমেনে আপনাদের হামলা সন্ত্রাস। যুক্তরাষ্ট্র একটা শয়তান।

এদিকে, ইয়েমেনের হুতিদের সমর্থনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের মানুষও। ওয়াশিংটনে কয়েকশ’ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। অবিলম্বে যুদ্ধ ও ইয়েমেনে হামলা বন্ধের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর ওপর হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি অবস্থানে হামলা চালায়। ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঙ্গি বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে এই হামলা চলে। হুথিরা বলেছে, তারা এই হামলার জবাব দেবে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও তাদের হামলা বন্ধ হবে না।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪১ অভিবাসী

Related Posts

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা
মধ্যপ্রাচ্য

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা

হুতিদের হামলার জেরে রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্য

হুতিদের হামলার জেরে রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন
মধ্যপ্রাচ্য

ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের
নির্বাচিত খবর

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের

bdnews bangla
মধ্যপ্রাচ্য

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল
জাতীয়

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

Next Post
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪১ অভিবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪১ অভিবাসী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist