মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

১৪৮ বল হাতে রেখেই নেপালকে হারালো বাংলাদেশ

Robin Robin
বুধবার, ৩১ জানুয়ারি, ৯:১১ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
১৪৮ বল হাতে রেখেই নেপালকে হারালো বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ যুবাদের কাছে পাত্তাই পেল না নেপাল অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্লুমফন্টেইনে আগে ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের তোপের মুখে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ বল আগেই ৫ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।

সুপার সিক্সের দ্বিতীয় ম্যচে আগামী ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটি অনেক বড় ব্যবধানে জিততে হবে জুনিয়র টাইগারদের। বুধবার (৩১ জানুয়ারি) রোহনাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবনের বোলিং তোপে নেপালকে ১৬৯ রানে থামিয়ে দেয় ২০২০ সালের চ্যাম্পিয়নরা।

জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারালেও জয় পেতে মোটেও কষ্ট হয়নি। ওপেনিংয়ে ৬৭ রানের জুটির ওপর দাঁড়িয়েই মূলত সহজ জয়ের ভিতটা পেয়ে যায় বাংলাদেশের যুবারা। ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর দুই ম্যাচে একাদশে ছিলেন না জিসান আলম। বুধবার নেপালের বিপক্ষে ফিরেই তোপ দাগালেন এই ওপেনার। আশিকুর রহমান শিবলি অবশ্য ১৬ রানে সাজঘরে ফিরেছেন। এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আক্রমণাত্মক ব্যাটিং করেও ১৫ রানের বেশি যেতে পারেননি।

এদিকে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন জিসান। যদিও ইনিংসটাকে লম্বা করতে পারেননি এই ওপেনার। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় সাজান ৫৫ রানের ইনিংসটি। চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম আর আহরার আমিন মিলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু ৩৭ বলে ৪৫ রানের জুটি হতেই কাটা পড়েন সহ-অধিনায়ক আহরার (১২)।

স্কোরবোর্ডে আরও ১৬ রান যোগ হতে শিহাব জেমস রানের খাতা না খুলেই আউট হন। বাকি পথটা অবশ্য আরিফুল ইসলাম ও শেখ পারভেজ জীবন ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে পেরিয়ে যান। ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান আরিফুল ইসলাম এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। ৩৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব্যাটার।

নেপালের বোলারদের মধ্যে একমাত্র সুবাস ভান্ডারি বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পেরেছেন। নেপালের এই স্পিনার একাই নেন পাঁচ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। শুরুতেই ২৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা।

যদিও চতুর্থ উইকেটে অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রম মিলে দারুণ প্রতিরোধ গড়েছিলেন। তাদের ৬২ রানের জুটিতেই মূলত নেপাল মাঝারি মানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ৬০ বলে ৩৫ রান করে অধিনায়ক দেব আউট হতেই ফের ছন্দপতন ঘটে ইনিংসে। বিশাল বিক্রম এক প্রান্ত আগলে লড়াই করলেও সঙ্গীর অভাবে আর বেশি দূর যেতে পারেননি। শেষ পর্যন্ত ১০০ বলে ৬ চারে ৪৮ রানে আউট হন তিনি। এছাড়া নয় নম্বরে ব্যাটিংয়ে নামা সুবাস ভান্ডারির অপরাজিত ১৮ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেপালের স্কোর দেড়শ’ ছাড়াতে।

বাংলাদেশের বোলারদের মধ্যে রোহনাত দৌল্লাহ বর্ষণ ১৯ রান খরচায় নিয়েছেন চার উইকেট। এছাড়া অফস্পিনার পারভেজ নিয়েছেন ৩৪ রান খরচায় তিন উইকেট। ইকবাল হোসেন, মারুফ মৃধা ও জিসান আলম পেয়েছেন একটি করে উইকেট। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হলো ৪। তারা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। তাদের রেটিং পয়েন্ট +০.৩৪৮। সমান ম্যাচে ৬ পয়েন্ট করে রয়েছে ভারত ও পাকিস্তানের নামের পাশে। নেট রান রেটের ব্যবধানে ভারত শীর্ষে (+৩.৩২৭) ও পাকিস্তান দুইয়ে (+১.০৬৪) অবস্থান করছে।

এ এস/ 

ShareTweet
Previous Post

রমজানের আগে সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

Next Post

আরব আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়ার দারুন সুযোগ

Related Posts

bdnews bangla
ইউরোপ

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla
নির্বাচিত খবর

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প
আমেরিকা

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি
নির্বাচিত খবর

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ
নির্বাচিত খবর

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

Next Post
আরব আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়ার দারুন সুযোগ

আরব আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়ার দারুন সুযোগ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist