রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদোলুর।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার (১৫ আগস্ট) ‘‘গ্রেট স্টেট অফ আলাস্কা’’-তে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’
ট্রাম্প এর আগে জানান, তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে বৈঠকের তারিখ ও স্থান আগে প্রকাশ করেননি কারণ তিনি চাননি যে এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির গুরুত্বকে ম্লান করুক — যা শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষর হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন ‘যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করতে চান’।
এম এইচ/














Discussion about this post