শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

১৫ সাংবাদিক পেলেন ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
রবিবার, ১৭ ডিসেম্বর, ৮:২৬ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
১৫ সাংবাদিক পেলেন ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড
Share on FacebookShare on Twitter

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন সাংবাদিক। রবিবার (১৭ ডিসেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের প্রধান আয়েশা হক ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ সময় উপস্থিত ছিলেন।

এ বছর টেলিভিশন নিউজ বিভাগে যমুনা টেলিভিশনের আহমেদ রেজা প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ দলের দুই অনুসন্ধানী সংবাদিক নাজমুল সাঈদ ও এনামুল হক। তৃতীয় হয়েছেন নিউজ ২৪-এর খন্দকার বদরুল আলম।

টেলিভিশন ক্যাটাগরিতে চিত্র সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন তালাশের সিনিয়র চিত্র সাংবাদিক কাজী মোহাম্মদ ইসমাইল।

জাতীয় বিভাগে দৈনিক সমকালের রাজিব আহাম্মদ প্রথম পুরস্কার পান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. মাসুম বিল্লাহ দ্বিতীয় এবং দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান লাভ করেন। সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন দৈনিক জৈন্তা বার্তার শাকিলা ববি।

রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ও রেডিও তেহরানের এম এম বাদশা। অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন জাগো নিউজের জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হয়েছেন ঢাকা পোস্টের আদনান রহমান ও তৃতীয় ঢাকা মেইলের মো. ইমরুল কায়েস। গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে বাংলা টিভি। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে ব্র্যাক প্রথমবারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। এ বছর অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম-এর সহযোগী পরিচালক শরিফুল হাসান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। এবারের বিচারকমণ্ডলীর সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মির্জা শাকিলা দিল হাছিন ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দ্য ডেইলি স্টারের সম্পাদক-প্রকাশক মাহফুজ আনাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাদের প্রবাসীরা প্রতি বছর অন্তত ২২ বিলিয়ন ডলার দেশে পাঠায়, যেটি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। জমিজমা বিক্রি করে, নিজের টাকা খরচ করে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম তারা দেশে যে টাকা পাঠায়— এটাই দেশপ্রেমের বড় উদাহরণ। ডলার রিজার্ভের এই সংকটময় সময়ে আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু অভিবাসীরাতো শুধু অর্থ পাঠানোর যন্ত্র না।’

মাহফুজ আনাম বলেন, ‘মানবিক দৃষ্টিতে আমাদের সবার এই খাতকে দেখতে হবে। অভিবাসন খাতে গণমাধ্যমের আরও  গুরুত্ব দেওয়া উচিত। এই খাতের সমস্যাগুলো ধরে ধরে গভীরে যেতে হবে। কেন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ নেপাল বা ভারতের চেয়ে এত বেশি? কেন আমরা আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে পারছি না? এই খাতে সরকারের বিনিয়োগ কত? প্রবাসীদের কল্যাণের টাকা কোথায় কীভবে খরচ হচ্ছে? কেন সরকার অভিবাসন খাতের সিন্ডিকেট ভাঙতে পারছে না? এসব নিয়ে গণমাধ্যমের গভীরে গিয়ে কাজ করা উচিত। সাংবাদিকতার মাধ্যমে এসব বিষয়ে আমরা সরকারকে সহায়তা করতে চাই।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের প্রধান ও যুগ্ম সচিব আয়েশা হক বলেন, ‘অভিবাসন খাতে গণমাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় প্রবাসীদের নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলো গুরুত্ব দিয়ে দেখে সমাধানের চেষ্টা করে। পাশাপাশি দক্ষ কর্মী তৈরি ও নতুন শ্রমবাজার তৈরির কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি সংস্থা সবাই মিলে মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবেই।’

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আজকে রিজার্ভের সংকটের কারণে সবাই প্রবাসী আয়  নিয়ে কথা বলছে, প্রবাসীদের নিয়ে কথা বলছে। তবে আমাদের অভিবাসী কর্মীদের অভিজ্ঞতাগুলোও বুঝতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এই যে ৪০ ডিগ্রি তাপমাত্রায় আমাদের নির্মাণ শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত প্রবাসে কাজ করেন, কতজন সেটা বুঝতে পারি? অভিবাসীদের স্বার্থ ও অধিকারের বিষয়গুলোতে নজর দিতে হবে। প্রবাসীদের গল্পগুলোকে গণমাধ্যম আরও কার্যকরভাবে তুলে আনতে পারে।’

আসিফ সালেহ বলেন, ‘কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠানোর জন্যে আমরা কিছু মডেল তৈরি করার চেষ্টা করছি। সিঙ্গাপুর সরকারের সঙ্গে আলোচনা করে আমরা কম খরচে দক্ষ কর্মীদের পাঠানোর একটা চেষ্টা করছি। সব জেলা থেকে সমানভাবে বিদেশে যাওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামসহ যে জেলাগুলো থেকে মানুষ কম বিদেশ যাচ্ছে, সেই জেলাগুলো থেকে যেন আরও কর্মী বিদেশে যেতে পারে সেদিকে নজর দিতে হবে।’

অনুষ্ঠান শেষে অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ব্র্যাকের একটি সমঝোতা স্মারক সই হয়। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এতে সই করেন। এই সমঝোতার আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি অভিবাসীদের কাজের নানা ধরনের স্বীকৃতির জন্য কাজ করবে ব্র্যাক ও ডেইলি স্টার।

ShareTweet
Previous Post

১৫ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

Next Post

কপাল পুড়লো আ.লীগের যে ২৫ প্রার্থীর

Related Posts

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
জাতীয়

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক
নির্বাচিত খবর

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু
প্রধান খবর

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
জাতীয়

আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

জন্মনিবন্ধন থেকে এনআইডি—সব পরিচয়পত্রের ‘এক-আইডি’
জাতীয়

জন্মনিবন্ধন থেকে এনআইডি—সব পরিচয়পত্রের ‘এক-আইডি’

তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক!
নির্বাচিত খবর

তরুণ উদ্যোক্তাদের বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক!

Next Post
কপাল পুড়লো আ.লীগের যে ২৫ প্রার্থীর

কপাল পুড়লো আ.লীগের যে ২৫ প্রার্থীর

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার

নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার

শরীর চুলকিয়েই মাসে আয় ১৮ লাখ টাকা!

সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist