বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

২০০ বিলিয়ন ডলার সম্পত্তির বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মেহেদী হাসান মেহেদী হাসান
মঙ্গলবার, ৩ জুন, ৩:৫৯ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক
0 0
A A
২০০ বিলিয়ন ডলার সম্পত্তির বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আগামী ২০ বছরে তার বিপুল সম্পদের বড় একটি অংশ আফ্রিকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। ৬৯ বছর বয়সি এই ধনকুবের বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনা মুক্ত করলেই আফ্রিকার প্রতিটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। খবর বিবিসি বাংলার।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দপ্তরে দেওয়া বক্তব্যে গেটস এ ঘোষণা দেন। তিনি বলেন, আফ্রিকার তরুণ উদ্ভাবকেরা যেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্বাস্থ্য খাতকে উন্নত করা যায়, সে বিষয়ে চিন্তা করে।

গত মাসে বিল গেটস ঘোষণা দেন, ২০৪৫ সালের মধ্যে তিনি তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন। তিনি ধারণা করছেন, ওই সময় তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় ২০০ বিলিয়ন ডলারে। একই সময়ে গেটস ফাউন্ডেশন তাদের কার্যক্রমও বন্ধ করে দেবে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে, আমার সম্পদ আগামী ২০ বছরের মধ্যে দান করব। এই অর্থের বড় একটি অংশ আফ্রিকার সমস্যাগুলো সমাধানে ব্যয় হবে।’

মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল গেটসের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে এটি একটি সংকটকালীন সময়। আমরা তার প্রতিশ্রুতির ওপর নির্ভর করতে চাই যে, তিনি আমাদের পাশে থেকে এই রূপান্তরের পথে হাঁটবেন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় আফ্রিকায় সহায়তা কমানো হয়েছে, যার মধ্যে এইডস রোগীদের চিকিৎসা প্রকল্পও রয়েছে। এতে করে মহাদেশটির স্বাস্থ্য খাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গেটস বলেন, তার ফাউন্ডেশন আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা যা শিখেছি, তা হলো—এক মা গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় সঠিক পুষ্টি পেলে এবং সুস্থ থাকলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। শিশুর জীবনের প্রথম চার বছরে যথাযথ পুষ্টি নিশ্চিত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণ উদ্ভাবকদের উদ্দেশে গেটস বলেন, আফ্রিকায় মোবাইল ফোন ব্যাংকিং খাতে বিপ্লব এনেছে। এবার স্বাস্থ্য খাতে একই রকম পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আফ্রিকা ঐতিহ্যগত ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই এড়িয়ে গেছে। এখন যখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছ, তখনই কীভাবে এআই সেখানে অন্তর্ভুক্ত করা যায়, সেটা ভাবার বিষয়।’

রুয়ান্ডার উদাহরণ টেনে গেটস বলেন, দেশটি এআইভিত্তিক আলট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার শনাক্তকরণে উন্নতি করেছে।

গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি প্রধান লক্ষ্য হলো—মা ও নবজাতকের অপ্রয়োজনীয় মৃত্যুহার কমিয়ে আনা, পরবর্তী প্রজন্মকে মারাত্মক সংক্রামক রোগ থেকে মুক্ত রাখা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা।

এক বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, ‘২০ বছরের শেষে ফাউন্ডেশন তার কার্যক্রম বন্ধ করবে।’ গত মাসে গেটস ঘোষণা দেন, তিনি তার দান প্রক্রিয়া আরও দ্রুত করবেন।

এক ব্লগ পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর পর মানুষ অনেক কিছু বলবে। তবে আমি নিশ্চিত করতে চাই যে, ‘সে ধনী অবস্থায় মারা গেছেন—এটা কেউ বলবেন না।’ তবে ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সম্পদের ৯৯ শতাংশ দান করলেও বিল গেটস পৃথিবীর পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে বিলিয়নিয়ার রয়ে যাবেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন গেটস। খুব অল্প সময়েই কোম্পানিটি সফটওয়্যারসহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। তবে গেটস ধীরে ধীরে কোম্পানি থেকে সরে দাঁড়ান। ২০০০ সালে তিনি প্রধান নির্বাহী পদ ছাড়েন এবং ২০১৪ সালে চেয়ারম্যানের দায়িত্বও ত্যাগ করেন।

তিনি জানান, বিনিয়োগকারী ও দাতব্যকর্মী ওয়ারেন বাফেটসহ অন্যান্য দাতাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই দান কর্মসূচি গ্রহণ করেছেন। তবে গেটস ফাউন্ডেশন নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকে মনে করেন, এই ফাউন্ডেশন কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে এবং এর বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় অতি প্রভাব রয়েছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই : রিজভী

Related Posts

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?
আন্তর্জাতিক

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প
আন্তর্জাতিক

প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
আন্তর্জাতিক

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

bdnews bangla
আন্তর্জাতিক

সমুদ্রে ভাসছে অগণিত আইফোন, সংগ্রহে নৌকা নিয়ে ছুটছেন ইরানিরা

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর…
আন্তর্জাতিক

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর…

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

Next Post
bdnews bangla

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই : রিজভী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা

বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist