মানবিক সহায়তায় বিশ্বে দ্বিতীয় এবং আরব বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক মানবিক সহায়তা প্রদানে শীর্ষ দাতাদের তালিকায় এই অবস্থান অর্জন করেছে দেশটি। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
জাতিসংঘের ফিনান্সিয়াল ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী, মানবিক সহায়তায় সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর মধ্যে সৌদি আরব বিশ্বে দ্বিতীয়। ইয়েমেনে দেওয়া মোট সহায়তার ৪৯ দশমিক ৩ শতাংশ এসেছে সৌদি আরব থেকে। পাশাপাশি সিরীয় আরব প্রজাতন্ত্রে সহায়তা প্রদানে দেশটি রয়েছে দ্বিতীয় অবস্থানে।
এছাড়া ২০২৪ সালের উন্নয়ন সহায়তা বিষয়ক এক প্রতিবেদনে দেখা গেছে, দাতা দেশগুলোর মধ্যে সৌদি আরব দ্বিতীয় এবং বিশ্বব্যাপী ৪৮টি দাতা দেশের মধ্যে সহায়তার পরিমাণে রয়েছে দশম স্থানে।
সৌদি আরবের সরকারি সহায়তা সংস্থা কেএস রিলিফের তত্ত্বাবধায়ক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, এই সহায়তার সব তথ্য রিয়েল টাইমে সংরক্ষণ করা হচ্ছে ‘সৌদি এইড’ নামের একটি প্ল্যাটফর্মে, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মানবিক সহায়তা ডেটাবেইস।
বিশ্বজুড়ে দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সৌদি আরব নিজেকে মানবিক সহায়তার এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এম এইচ/














Discussion about this post