বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘৭৫ সালের পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ৮:০৬ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর, বাংলাদেশ
0 0
A A
‘৭৫ সালের পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

১৯৭৫ সালের পর ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বড় বড় কথা শুনি, আন্দোলন করে সরকার হটিয়ে দেবে। তার মধ্যে জামায়াত-বিএনপি বুঝলাম। আমাদের কিছু বামপন্থী দল আছে তারাও লাফায়। তারাও আন্দোলন করবে, বিপ্লব করবে। আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণ, আমার দলের নেতাকর্মীরাই মানবঢাল তৈরি করে বারবার বাঁচিয়ে দিয়েছে।

আমি যাতে ক্ষমতায় আসতে না পারি তার জন্য অনেক রকম চক্রান্ত হয়েছে। তারপরও আসতে আসতে এই পঞ্চম দফায় এসে গেছি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, হাজার চেষ্টা করে, মিথ্য অপবাদ ছড়িয়ে, দেশে-বিদেশে নানা তদবির করেও জনগণকে ঠেকাতে পারেনি। জনগণ সতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নতুন ও মহিলা ভোটাররা আরও বেশি মাত্রায় এবার ভোট দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা।

বাংলাদেশটা এই ১৫ বছরে বদলে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষের আর্ত-সামাজিক উন্নয়ন হয়েছে। গ্রাম পর্যন্ত মানুষের উন্নতি হয়েছে। একটা আদর্শ নিয়ে না চললে কোনও দেশের উন্নতি করা যায় না। এই আদর্শ আমাদের শিখিয়েছে ২১, একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি ত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগ দেশের মানুষ করেছে, তার মধ্য দিয়ে আজ বাংলাদেশ আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, আমরা এদেশের মানুষকে আরও উন্নত জীবন দিতে চাই। সেই পরিকল্পনা নিয়েই আওয়ামী লীগ কাজ করে যায়। মানুষের জন্য কাজ করেই বলেই আওয়ামী লীগ আস্থা, বিশ্বাস অর্জন করেছে। যার ফলে বারবার তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপির এক নেতার পিতা ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় খাদ্য সচিব ছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ৭৪ এর দুর্ভিক্ষের পেছনে আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে অভ্যন্তরীণভাবে এদেরও চক্রান্ত ছিল। নগদ টাকা দিয়ে কেনা খাদ্যের জাহাজকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই দুর্ভিক্ষ ঘটানোর কারণে জিয়াউর রহমান তাকে পুরষ্কৃত করেছিল, মন্ত্রী বানিয়েছিল। তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, বড় বড় কথা শুনতে হয়। তাদের অপকর্মগুলো আমাদের জানা আছে, হয়তো সময় আসলে সেগুলো প্রকাশ হবে।

একটা দেশের স্বাধীনতা, বিজয়কে ব্যর্থ করার চক্রান্তের জন্যই জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়– উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রথমে তাকে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা, কৃত্রিম উপায়ে দুর্ভিক্ষ সৃষ্টি, অপবাদ ছড়ানো, নানা ধরনের বদনাম করে জাতির পিতাকে মানুষের মন থেকে দূর করার চেষ্টা করেছে। যখন দেখেছে বঙ্গবন্ধুর ওপর বাঙালির যে আস্থা, বিশ্বাস তখনও অটুট। তারপরই ১৫ আগস্টের ঘটনা ঘটে।

তিনি বলেন, এক শ্রেণির আঁতেল ছিল। স্বাধীনতার পরপরই লিখতো— শেখ মুজিব আন্দোলনে সফল, কিন্তু ভালো প্রশাসক ছিলেন না। তাদের বলবো, আজ রাষ্ট্র পরিচালনা করতে এসে প্রতিটি জায়গায় হাত দেই, প্রত্যেকটা কাজের ভিতটা বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। কেউ যদি সচেতন না থাকেন, এই দেশটাকে স্বাধীন করবেন সেটা তার চিন্তায় না থাকে ১০ মাসের মধ্যে এই রকম একটা সংবিধান উপহার দিতে পারতেন না, দেশকেও স্বাধীন করতে পারতেন না, দেশটাকে আমরা এগিয়ে নিতে পারতাম না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটা কালো অধ্যায়। জাতির পিতা বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ হতো ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত ও সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ। হয়তো এত সময়ও লাগতো না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

এ এস/

ShareTweet
Previous Post

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের আরও অবনতি!

Next Post

সৌদি আরবকে ৬০০ একর জমি দিচ্ছে বাংলাদেশ

Related Posts

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর
বাংলাদেশ

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক
বাংলাদেশ

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং
বাংলাদেশ

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
নির্বাচিত খবর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

Next Post
সৌদি আরবকে ৬০০ একর জমি দিচ্ছে বাংলাদেশ

সৌদি আরবকে ৬০০ একর জমি দিচ্ছে বাংলাদেশ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist