আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সমালোচনায় ভাসছে ফুটবলাররা। এসবের মাঝেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে।
ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী।
এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।
তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।
একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।
এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন।
বাংলাদেশ এবারের আসিয়ান কাপ দিয়ে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে নেমেছিল। তবে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, উল্টো দল টুর্নামেন্টটা শেষ করেছে একরাশ হতাশায়। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে বৈকি!
এস আই/














Discussion about this post