বুধবার, ১৭ জুন, ২০২৬
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কাবার গিলাফে আধুনিকতার ছোঁয়া দেয়া কে এই বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার?

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ১৭ জুন, ৫:২৩ অপরাহ্ণ
বিভাগ - ধর্ম
0 0
A A
কাবার গিলাফে আধুনিকতার ছোঁয়া দেয়া কে এই বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার?
Share on FacebookShare on Twitter

২০০২ সাল থেকে পবিত্র কাবার কিসওয়ায় (গিলাফ) কোরআনের আয়াত লিখছেন মুখতার আলম শাকদার। বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্যালিগ্রাফার বর্তমানে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেছেন।

মুখতার আলম শাকদার জমাদিউল আউয়াল ১৪২৩ হিজরি (জুলাই ২০০২) থেকে মক্কার কিসওয়া কারখানায় কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৌদি আরবে এক বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী শিল্পীকে দক্ষ ও যোগ্য বিদেশি নাগরিকদের সম্মান জানানোর এক রাজকীয় ডিক্রির অধীনে সৌদি নাগরিকত্ব দেয়া হয়। তিনি শেখ আব্দুল রহিম আমিন বুখারীর মূল ‘থুলুথ’ লিপি অক্ষুণ্ণ রেখেই অক্ষরের আকার, অনুপাত এবং আলংকারিক উপাদানের আধুনিকায়ন ও পরিমার্জন করেছেন।

মুখতার আলম শাকদার

প্রতি বছর লাখ লাখ হাজি মক্কার মাসজিদুল হারামে (গ্র্যান্ড মস্ক) কাবা শরিফ তাওয়াফ করেন এবং এর ওপর জড়ানো কালো কাপড়ের গিলাফটির (কিসওয়া) দিকে অপলক তাকিয়ে থাকেন, যা সোনা ও রুপার সুতোয় বোনা কুরআনের আয়াতে সুশোভিত। আর এই শব্দগুলোর পেছনের মূল নকশাকার হলেন মুখতার আলম শাকদার।

মুখতার আলম সৌদি আরবে এক বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার রশিদের ঘোনা গ্রামে, যেখানে তার বাবা মফিজুর রহমান বিন ইসমাইল সিকদার বসবাস করতেন।

শৈশব থেকেই তিনি আরবি ক্যালিগ্রাফির চর্চা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষা বিভাগে ক্যালিগ্রাফি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ১৯৯২ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা শিক্ষায় স্নাতক এবং ২০০১ সালে ক্যালিগ্রাফি বিষয়ে বিশেষায়িত হয়ে চারুকলা শিক্ষাতেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৪২২ হিজরিতে জেদ্দার ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মদ সালেম বাজনাইদের সাথে মুখতার আলমের সাক্ষাৎ হয়। আলমের কাজের চমৎকার মান দেখে বাজনাইদ মুগ্ধ হন।

পরবর্তীতে বাজনাইদ তার জীবনবৃত্তান্ত ও কাজের নমুনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (প্রেসিডেন্সি) কাছে পাঠান। এরপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি আনুষ্ঠানিক পরীক্ষা নেওয়া হয়। আলম অত্যন্ত সফলতার সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং জমাদিউল আউয়াল ১৪২৩ হিজরিতে (জুলাই ২০০২) কাবার কিসওয়া কারখানার ক্যালিগ্রাফার হিসেবে নিযুক্ত হন।

কিসওয়ার ক্যালিগ্রাফিতে মূলত ‘থুলুথ’ লিপি ব্যবহার করা হয়, যার মূল নকশাকার ছিলেন শেখ আব্দুল রহিম আমিন বুখারী (আজও কিসওয়ার গায়ে যাঁর নাম খোদাই করা রয়েছে)। মুখতার আলম মূল নকশায় কোনো পরিবর্তন না এনে এর পরিমাপ ও সূক্ষ্মতায় দারুণ কিছু উন্নতি ঘটান।

তিনি অক্ষরের আকার ও লিপির চওড়াভাব বৃদ্ধি করেন; কিসওয়ার বৃত্ত, চতুর্ভুজ ও এর ফ্রেমগুলোর মধ্যকার অনুপাত নিখুঁত করেন এবং কাবার দরজার পর্দা ও চারপাশের ফ্রেমের ভেতরের আলংকারিক নকশাকে আরও আকর্ষণীয় করে তোলেন।

পাশাপাশি, তিনি এই ঐতিহ্যবাহী কাজে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগান। তিনি কিসওয়ার কাপড়ে ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলার ক্ষেত্রে নিখুঁত ও ধারাবাহিকতা বজায় রাখতে একটি বিশেষায়িত ইলেকট্রনিক ক্যালিগ্রাফি প্রোগ্রাম চালু করেন।

কেবল ক্যালিগ্রাফির মধ্যেই আলমের কাজ সীমাবদ্ধ নয়। ১৯৮০ সালে তিনি মক্কার ‘চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর দ্য মেমোরাইজেশন অব দ্য হোলি কুরআন’-এ যোগ দেন এবং সেখানে দীর্ঘ ১৩ বছর শিক্ষকতা করেন। এছাড়াও তিনি মাসজিদুল হারামের ভেতরে অবস্থিত ‘দার আল-আরকাম ইনস্টিটিউট’-এ তিন বছর শিক্ষকতা করেছেন।

২০০২ এবং ২০১১ সালে তিনি শেখ ফুয়াদ মুস্তফার কাছ থেকে পবিত্র কুরআনের ওপর দুটি ‘ইজাজাহ’ (সনদ) লাভ করেন। উল্লেখ্য, শেখ ফুয়াদ ছিলেন মদিনার মাসজিদে নববীর সাবেক ইমাম শেখ ইব্রাহিম আল-আখদারের ছাত্র।

এর বাইরেও তিনি মক্কার কুরআন মুখস্থকরণ সংস্থার তত্ত্বাবধায়ক, জেদ্দার হ্যান্ডস ক্রাফট অ্যাসোসিয়েশনের আরবি ক্যালিগ্রাফি উপদেষ্টা, জেদ্দা আরবি ক্যালিগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সৌদি সায়েন্টিফিক সোসাইটি ফর অ্যারাবিক ক্যালিগ্রাফির একজন সম্মানিত সদস্য।

মুখতার আলম দেশীয় ও আন্তর্জাতিকভাবে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮৯ সালে তুরস্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক আরবি ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় তিনি ফার্সি ক্যালিগ্রাফির জন্য পুরস্কার লাভ করেন।

তিনি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জেদ্দার দার আল-আরকাম স্কুল পরিচালিত আরবি ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিচারক প্যানেলের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় ও মক্কা স্তরের বিভিন্ন প্রতিযোগিতার সালিশি কমিটিতে যুক্ত ছিলেন।

বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ও দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেওয়ার এক রাজকীয় ডিক্রির অধীনে মুখতার আলমকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়।এই গৌরবময় অর্জনের পর মক্কার মাসজিদুল হারামের (গ্র্যান্ড মস্ক) প্রধান ইমাম তাঁর সম্মানে একটি সংবর্ধনা সভার আয়োজন করেন এবং তার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ইরান ও লেবাননকে সহায়তার ঘোষণা চীনের

Next Post

মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী

Related Posts

পবিত্র আশুরার রোজা কয়টি, যা বলেছেন নবীজি (স.)
ধর্ম

পবিত্র আশুরার রোজা কয়টি, যা বলেছেন নবীজি (স.)

শুনে শুনেই কোরআন মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
ধর্ম

শুনে শুনেই কোরআন মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা

বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন
ধর্ম

বাংলাদেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান শায়খ আহমাদুল্লার
ধর্ম

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান শায়খ আহমাদুল্লার

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন
ধর্ম

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

জার্সি পরে নামাজ আদায় কি জায়েজ?
ধর্ম

জার্সি পরে নামাজ আদায় কি জায়েজ?

Next Post
মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী

মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist