কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে আজ রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল। যদিও ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। কারণ, এক ঝাঁক তারকা নিয়েই একাদশ সাজাবেন কোচ আনচেলত্তি।
এ ছাড়াও এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। ইনজুরি থেকে সেরে উঠেছেন রাফিনিয়াও। তবে লুকাস পাকেতাকে নিয়ে দুঃশ্চিন্তা কমছে না আনচেলত্তির।
তবে নরওয়েকেও ছোট করে দেখার সুযোগ নেই। কারণ, হাল্যান্ড-ওডেগারদের মতো তারকা ফুটবলাররা ছেড়ে কথা বলবে না ফুটবল মাঠে। গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত ফুটবল খেলে আলোচনায় এসেছে দলটি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
নরওয়ের সম্ভাব্য একাদশ: ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।
এস আই/














Discussion about this post