ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল. মুরুগান তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে মুরুগান তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, তামিলনাড়ুতে ,কে (বিজেপি) শক্ত ভিতের ওপর দাঁড় করাতে তিনি নিজের পূর্ণ সময় উৎসর্গ করতে চান।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মুরুগান লেখেন, “এখন আমি মাঠপর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, আর নিজের স্থান সবার শেষে।”
এস আই/













Discussion about this post