রবিবার, ১৯ জুলাই, ২০২৬
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ব্র্যাকের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আরটিভির সুমন তানভীর

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ ডিসেম্বর, ৮:২৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস সফলতা, বাংলাদেশ
0 0
A A
bdnews bangla

ব্র্যাকের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আরটিভির সুমন তানভীর

Share on FacebookShare on Twitter

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আরটিভির রিপোর্টার সুমন তানভীর। টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৫ জন সাংবাদিককে এই পদক দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার, ডেই‌লি স্টা‌রের সম্পাদক মাহফুজ আনাম ও ব্র্যাকের প্রধান নির্বাহী আ‌সিফ সা‌লেহ।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের সহায়তায় নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।

সংবাদপত্র (জাতীয়) বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদক কামরুন নাহার ও মাসুম বিল্লাহ। দ্বিতীয় হয়েছেন আজকের পত্রিকার সাইফুল মাসুম এবং দৈনিক ইনকিলাবের হাসানুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেন। সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় হন দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন সাপ্তাহিক চৌদ্দগ্রামের মো. শাহীন আলম।

টেলিভিশন নিউজ বিভাগে বাংলাভিশনের কেফায়েতউল্লাহ চৌধুরী শাকিল প্রথম স্থান অধিকার করেন, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাজিবুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন চ্যানেল ২৪ এর মো. রাশেদুজ্জামান, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন এস আই সুমন এবং তৃতীয় হয়েছেন আরটিভির সুমন তানভীর, ক্যামেরা পারসন ছিলেন মো. জাকির হোসেন রানা। টেলিভিশন প্রোগ্রাম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মো. নাজমুল সাঈদ ও ক্যামেরা পারসন কাজী মোহাম্মদ ইসমাঈল। রেডিও বিভাগে পুরস্কার লাভ করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা রেডিও তেহরানের মো. বাদশা মিয়া।

অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জাগো নিউজের মো. জাহাঙ্গীর আলম, দ্বিতীয় হয়েছেন প্রথম আলোর অজয় কুন্ডু এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি ও খবরের কাগজের শাকিলা আক্তার ববি। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিয়মিত, নিরাপদ এবং সম্মানজনক অভিবাসনে বিশ্বাসী। আমরা যে ধরনের কাজে কর্মী খুঁজছি সে ধরনের কাজে দক্ষ হলে আরও বেশি সংখ্যায় বাংলাদেশিরা ইউরোপে শ্রম অভিবাসন করতে পারবেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ দুই পক্ষই উপকৃত হবে।

অভিবাসন খাতে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাইকেল মিলার করেন, সাংবাদিকদের কাজ নীতি-নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ায় ভূমিকা রাখে। গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে কাজ করলে বাংলাদেশের অভিবাসন খাত আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানের মূলবক্তা দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম বলেন, অভিবাসীরা প্রতি বছর দেশে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। সরকারের উচিত এই খাতে বিনিয়োগে জোর দেওয়া এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজনের সভাপতির ভাষণে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, প্রবাসীদের অভিযোগ কেউ তাদের সমস্যার কথা শোনে না। এ কারণে তারা নিজেদের প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত হন।’

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, জুরি বোর্ডের সদস্য হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাস এবং দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ইউ/  

ShareTweet
Previous Post

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, হাসপাতালে ভর্তি ৩৭৩

Next Post

সাদপন্থীদের জোড় ইজতেমা ঠেকাতে মাঠে অবস্থানের ঘোষণা জুবায়েরপন্থীদের

Related Posts

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা
বাংলাদেশ

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

রাতেই দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা, অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
আবহাওয়া

রাতেই দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা, অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

bdnews bangla
বাংলাদেশ

নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ঝরলো ২ প্রাণ

‘তোমার অভাবেই শেষ হয়ে গেলাম’— আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে পুলিশ সদস্য
বাংলাদেশ

‘তোমার অভাবেই শেষ হয়ে গেলাম’— আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে পুলিশ সদস্য

সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা
প্রবাস রাজনীতি

সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

Next Post
bdnews bangla

সাদপন্থীদের জোড় ইজতেমা ঠেকাতে মাঠে অবস্থানের ঘোষণা জুবায়েরপন্থীদের

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

হঠাৎ বন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

bdnews bangla

আগস্টেই আসছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

bdnews bangla

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১ জন

bdnews bangla

বিশ্বকাপে অংশ না নিয়েও বিপুল পরিমাণ টাকা পাবে বাংলাদেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist