আফ্রিকার দেশ মালাউইয়ের একটি প্রত্যন্ত গ্রামের প্রধানসহ সব বাসিন্দা একসঙ্গে পবিত্র কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, স্থানীয় মুসলিমদের সততা, মানবিক আচরণ ও নৈতিক জীবনযাপন দেখে ওই গ্রামের প্রধান ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। পরে তিনি বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন এবং এরপর সবাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল ভিডিওতে একদল মানুষকে একসঙ্গে কালেমা পাঠ করতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময়, স্থান এবং ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে প্রচারিত দাবিটি যাচাই ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা যাচ্ছে না।
এস আই/














Discussion about this post