ইউক্রেনের আরও চারটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের শেরবাকিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের নোভে পোলের নিয়ন্ত্রণ নিয়েছে।
এ ছাড়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ভাসিউতিনস্কে এবং তোরেৎস্কও দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভাসিউতিনস্কে ‘দুর্গনগরী’ হিসেবে পরিচিত ক্রামাতোরস্কের কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত। আর তোরেৎস্ক দ্রুজকিভকা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধাঞ্চলে গত কয়েক মাস ধরে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
এস আই/














Discussion about this post